নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে শেষ বিকেলে আগুন ঝরাচ্ছেন ইবাদত হোসেন। দ্রুততম সময়ের মধ্যে তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দলীয় ১৩৬ রানে দারুণ ব্যাট করতে থাকা উইল ইয়ংকে (৬৯) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ইবাদত। এক বল বিরতি দিয়ে কোনো রান যোগ করার আগেই হেনরি নিকোলসের স্টাম্পও ভেঙে দেন এই পেসার। পরের ওভারে শূন্য রানে ফেরান টম ব্লান্ডেলকেও।
এর আগে ডেভন কনওয়েকেও ফেরান ইবাদত। মুহূর্তের মধ্যে তিন উইকেট হারিয়ে এখন ধুঁকছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৩৬।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ১৫০ রানের লিড চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যের কাছাকাছি গিয়ে নিজেদের ইনিংসের ইতি টেনেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৪৫৮ রানে। অতিথিদের লিড ১৩০ রানের।
১৩০ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন৷ ১৩ করে ফেরেন কনওয়ে৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। রস টেলর ও উইল ইয়ং ধাক্কা সামাল দিলেও পরে ইবাদত তিন উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউই মিডল অর্ডার।
এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে