রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে নাক গলালে মস্ত বড় ভুল করবে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এক ফোনালাপে এ ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় করেন দুই নেতা। যদিও আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খোঁজায় আশাবাদী তাঁরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ মিনিটের এই ফোনালাপে রাশিয়া ও পশ্চিমা সমর্থিত ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। ফলে এই অঞ্চলে চলমান উত্তেজনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুজনেই। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ফোনালাপ পুতিন ও বাইডেনের।
তবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও অংশীদাররা—এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি।
এমন কিছু ঘটবে না বলে আশাবাদী মস্কোর পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও পুতিনের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন কোনো ভুল পদক্ষেপ নিলে বসে থাকবে না মস্কো। তবে জানুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠকে ইউক্রেন ইস্যুতে ভালো ফলাফল আশা করছে রাশিয়া, যোগ করেন তিনি।
পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেন সীমান্তে কয়েক হাজার সৈন্য জড়ো করেছে। তারা আশঙ্কা করছেন, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের মতো মস্কো ইউক্রেনও দখল করে নিতে পারে। এই উত্তেজনা কমাতে বাইডেন ও পুতিনের মধ্যে আগামী বছরের ১০ জানুয়ারি জেনেভায় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১৮ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
৩৯ মিনিট আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে