তাঁদের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। কিন্তু কোলজুড়ে আসেনি কোন সন্তান। দীর্ঘ এই দাম্পত্য জীবনে অসংখ্য আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভূরিভোজে অংশ নিয়েছেন। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে পারেনি।
তাই আত্মতুষ্টির জন্য এক ব্যতিক্রম আয়োজন করেছেন এই দম্পতি। বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চা দুটিকেই তাঁরা খৎনা দিয়েছেন। রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চাগুলোকে। প্রায় তিন শ স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন।
এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি।
এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাঁদের বাড়িতে ভিড় করে ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দেখতে।
এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগমের ২৫ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। তাই লোকজন সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটির খৎনার আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করায় এই দম্পতি।
এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ‘২৫ বছর বিবাহিত জীবনে ঘরে কোন সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এমন খবর শুনেছি। তবে দম্পতির সঙ্গে কোন কথা হয়নি।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
২ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে