মুরগির ডিম থেকে বাচ্চা ফোটার ঠিক আগ মুহূর্তে ভেতরে যেভাবে ছানা জড়সড় হয়ে থাকে ঠিক সেভাবে রয়েছে ডাইনোসরের একটি ভ্রূণ। দক্ষিণ চীনের গাঞ্জু প্রদেশে পাওয়া গেছে প্রায় নিখুঁতভাবে সংরক্ষিত ৭ কোটি বছর আগেকার জীবাশ্মটি। ২০ বছর আগে খুঁজে পাওয়ার পর সম্প্রতি জানা গেছে এসব তথ্য। অভিরাপটোরিড ডাইনোসর নামের এ প্রজাতির নতুন নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
ডিমটি ৭ ইঞ্চি লম্বা। তবে ভেতরের বাচ্চাটি লম্বায় ১১ ইঞ্চি। পরিণত বয়সে এ প্রজাতি ২-৩ মিটার লম্বা হয় বলে ধারণা করছেন চীন, যুক্তরাজ্য এবং কানাডার গবেষকেরা।
উন্নত স্ক্যানিং কৌশল ব্যবহার করে আরও তথ্য জানার প্রক্রিয়া শুরু হয়েছে। গবেষক দলের এক সদস্য বলেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো। এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন। এতে ইঙ্গিত পাওয়া যায়, আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে। এর মূলে রয়েছে ডাইনোসর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫