কাউখালীতে ৩য় ধাপে ২৮ নভেম্বর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্বামী ওয়ার্ড মেম্বার এবং স্ত্রী সংরক্ষিত আসনের মেম্বার নির্বাচিত হন। আজ মঙ্গলবার উপজেলা হলরুমে স্বামী-স্ত্রী দু’জনেই ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
জানা যায়, স্বামী ১ নম্বর ময়না রঘুনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ঘাবড়ে গ্রামের বাসিন্দা আলামিন শেখ। তাঁর স্ত্রী শাহানাজ আক্তার শান্তা সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (৭,৮, ৯) সয়না, রঘুনাথপুর ও মেঘপাল গ্রামের মহিলা মেম্বার হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভোটাররা দুজনকেই নির্বাচিত করতে পেরে খুশি হয়েছেন।
স্বামী আলামিন এর আগেও ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী শাহানাজ আক্তার শান্তা এবারই প্রথম নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। স্বামী-স্ত্রী আলাদা আলাদাভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। শপথ গ্রহণ করে তাঁরা দুজনেই সততা ও নিজ নিজ দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে শাহানাজ আক্তার শান্তা বলেন, এর আগেও আমার স্বামী ভোটে জয়ী হয়ে ভালো কাজ করেছেন। তাই ভোটাররা খুশি হয়ে আরও ভালো কাজ করতে আমাদের দুজনকে জয়ী করেছেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে