আজ জাতীয় কন্যা শিশু দিবস। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অবস্থান বিশ্লেষণ করলে অগ্রগতি ও উদ্বেগের এক মিশ্র চিত্র সামনে আসে। বিগত বছরগুলোতে সরকারি নানা উদ্যোগ ও উপবৃত্তির কল্যাণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার প্রশংসনীয়ভাবে বেড়েছে এবং লৈঙ্গিক সমতা অর্জিত হয়েছে। তবে পরিসংখ্যান ইঙ্গিত করছে, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ধাপ পেরিয়ে মাধ্যমিকে পৌঁছালে তাদের ঝরে পড়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে।
প্রাথমিক শিক্ষার সাফল্য সত্ত্বেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পৌঁছাতেই অনেক কন্যাশিশু শিক্ষাক্ষেত্র থেকে ঝরে পড়ছে। বিএএনবিইআইএস এবং শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত পর্যবেক্ষণ করলে দেখা যায়, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এখনো আশঙ্কাজনক। মাধ্যমিক পর্যায়ে ছেলেদের ঝরে পড়ার হার প্রায় ৩০ দশমিক ৬৩ শতাংশ। সেখানে মেয়েদের ক্ষেত্রে এই হার বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ শিক্ষার প্রাথমিক ধাপে মেয়েরা এগিয়ে থাকলেও মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই একটি বড় অংশ শিক্ষাজীবন থেকে ছিটকে পড়ছে। এই পিছিয়ে পড়ার মূল কারণ চিহ্নিত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তাদের জরিপ অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৭১ শতাংশ মেয়েই মূলত বাল্যবিবাহের শিকার হয়ে পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছে।
কন্যাশিশুকে শুধু বিদ্যালয়ে ভর্তি করানোই যথেষ্ট নয়; শিক্ষাক্ষেত্রে তাদের টিকিয়ে রাখা এবং বাল্যবিবাহ রোধ করাই হোক এই দিবসের মূল লক্ষ্য।

প্রশ্ন: একটি স্কুটি কেনার জন্য ঋণের আবেদন করেছি। আমি একটি স্কুলে পড়াই এবং বেতনসংক্রান্ত কোনো সমস্যা নেই। কিন্তু আট মাস ধরে আমাকে এই লোনের জন্য ঘোরানো হচ্ছে। আমি ড্রাইভিং লাইসেন্স করিয়েছি। আমরা তিন বোন এবং আমার বাবা নেই। আমার মা চাকরি থেকে অবসর নিয়েছেন। লোনের গ্যারান্টার কাকে করা হলে আমার লোন পাওয়ার
১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়তে গিয়ে এক শিক্ষকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় ১১ বছরের এক শিশু। ভয়ে কয়েক মাস কাউকে কিছু বলেনি সে। শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। পরীক্ষায় জানা যায়, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের জিজ্ঞাসায় শিশুটি কাঁপতে কাঁপতে শুধু বলে, ‘হুজুর’।
৭ ঘণ্টা আগে
‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প...
৩ দিন আগে
সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, রাজনৈতিক সংকট অনেক ক্ষেত্রে সামাজিক সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৩ দিন আগে