সেসিল ব্রুনস্বিক ছিলেন বিশ শতকের প্রথম দিকের ফরাসি নারীবাদী কর্মী। তিনি নারীদের ভোটাধিকার আদায় আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পাশাপাশি তিনি নারীদের সমান বেতন, শিক্ষার সুযোগ, কর্মসংস্থানের জন্যও আন্দোলন করেন। ফ্রান্সের জাতীয় শিক্ষাবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সেসিলের জন্ম ১৮৭৭ সালের ১৯ জুলাই। ১৯৩৬ সালে ফ্রান্সে লিওন ব্লুমের নেতৃত্বে ‘পপুলার ফ্রন্ট’ সরকার গঠনের পর সেসিলকে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যখন সেসিল ব্রুনস্বিক সরকারের মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনো ফ্রান্সে নারীদের ভোট দেওয়ার কোনো আইনগত অধিকার ছিল না। ফ্রান্সে নারীরা ভোটাধিকার পান ১৯৪৪ সালে। তিনি শিশু স্বাস্থ্য ও প্রসূতি কল্যাণেও অবদান রাখেন। তৎকালীন ফরাসি দেওয়ানি কোডে বিবাহিত নারীদের স্বাধীন কোনো সত্তা না দিয়ে আইনিভাবে ‘নাবালক’ হিসেবে গণ্য করা হতো। সেই বৈষম্যমূলক আইনি কাঠামো সংস্কারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ে থাকাকালীন সেসিল স্কুল ফিডিং, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ ছাড়া তিনি নারীদের জন্য সামাজিক কাজের প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য প্রথম স্কুল প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স যখন নাৎসি জার্মানি দ্বারা আক্রান্ত ও শাসিত হচ্ছিল, তখন ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে সেসিল সংকটে পড়েন। নাৎসিদের হাত থেকে বাঁচতে তিনি ছদ্মনাম নিয়ে দক্ষিণ ফ্রান্সে আত্মগোপন করেন। আত্মগোপনে থাকা অবস্থায়ও তিনি গোপনে মেয়েদের একটি স্কুলে শিক্ষকতা করতেন এবং ফরাসি প্রতিরোধ আন্দোলনে যুক্ত ছিলেন।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল। ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবান সরকার নারী ও মেয়েশিশুদের লক্ষ্য করে ১০০টির বেশি ফরমান বা নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে তাঁদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যকে...
১৩ ঘণ্টা আগে
একটা সময় ছিল, যখন ফ্যাশন মানেই ছিল নারীদের শরীর শক্ত কোরসেটে পিষে দমবন্ধ করে রাখা। অর্থাৎ ভারী পোশাকের নিচে শরীরের স্বাধীনতা বন্দী করে রাখা। ঠিক তখনই ফরাসি ফ্যাশনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের। তিনি বলেছিলেন, ‘বিলাসিতা যদি আরামদায়ক না হয়, তাহলে সেটি বিলাসিতার পর্যায়েই পড়ে না।
১৪ ঘণ্টা আগে
স্বামী নেই। বাংলাদেশের অন্য বিধবাদের মতো ছিল তাঁর অভাবের সংসার। কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছ থেকে পাওয়া ১ লাখ ৫০ হাজার টাকার ঋণে দূর হয়েছে অভাব। অক্লান্ত পরিশ্রমের ফলে হতাশা আর অনটন মাড়িয়ে সংসারে এসেছে সচ্ছলতা। গল্পটি যশোরের ঝিকরগাছার উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের...
১৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ইস্ট ডারহামের সিহ্যামের এক অ্যালটমেন্টের কুঁড়েঘরে প্রতিদিন জড়ো হন নানা বয়সের নারী। কেউ নিয়ে আসেন তাঁদের অসমাপ্ত স্বপ্ন, কেউবা জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহস। আর তাঁদের সামনে দাঁড়িয়ে কাইলি ডিক্সন বারবার মনে করিয়ে দেন, কোনো আইডিয়াকে সবাই আজব বলে উড়িয়ে...
১৬ ঘণ্টা আগে