বিশ শতকের এক প্রভাবশালী অ্যাটর্নি এবং নারী অধিকারকর্মী ছিলেন হ্যারিয়েট ফ্লেইশল পিলপেল।
১৯৫০ ও ১৯৬০ সালের দিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের বেশির ভাগ পুরুষ বোর্ড সদস্য মনে করতেন, গর্ভপাতের বিষয়টি তাঁদের কাজের পরিধির বাইরে। কিন্তু হ্যারিয়েট এবং তাঁর নারী সহকর্মীরা যুক্তি দেন যে গর্ভপাতবিরোধী আইনগুলো মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের বিরুদ্ধে একধরনের ‘শ্রেণিভিত্তিক আইন’। তাঁরা এটিকে নাগরিক স্বাধীনতার লঙ্ঘন বলেও উল্লেখ করেন। প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টি গ্রহণ করে। প্রজনন অধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা রিও ভার্সেস ওয়েড-এর শুনানির আগে হ্যারিয়েট আইনজীবীদের জন্য একটি কঠিন মক কোর্ট প্র্যাকটিস বা আইনি মহড়ার আয়োজন করেছিলেন। যেন তাঁরা সুপ্রিম কোর্টে নিজেদের যুক্তি যথাযথভাবে তুলে ধরতে পারেন।
হ্যারিয়েট বাক্স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেও কাজ করেছেন। এ কারণে তিনি অনেক বিখ্যাত লেখক, শিল্পী এবং প্রকাশকের আইনি প্রতিনিধিত্ব করতেন। তাঁর ক্লায়েন্টদের মধ্যে ছিলেন মানব যৌনতা নিয়ে ঐতিহাসিক গবেষণার জন্য পরিচিত আলফ্রেড কিনসে। ছিলেন বিখ্যাত নারীবাদী লেখিকা ও ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেনের সহ-প্রতিষ্ঠাতা বেটি ফ্রিডান। তিনি বিখ্যাত কমেডিয়ান ও পরিচালক মেল ব্রুকসের সঙ্গেও কাজ করেছেন। রাশিয়ার নেতা জোসেফ স্তালিনের কন্যা স্ভেতলানা অ্যালিলুয়েভার পক্ষেও তিনি কথা বলেছেন। হ্যারিয়েটের জন্ম ১৯১১ সালের ২ ডিসেম্বর। ১৯৯১ সালের ২৩ এপ্রিল তিনি মারা যান।

প্রযুক্তি দুনিয়ায় প্রচলিত শব্দ ‘টেক ব্রো’। সিলিকন ভ্যালির হর্তাকর্তা ‘পুরুষ’ প্রযুক্তি উদ্যোক্তাদের বেলায় এই ‘টেক ব্রো’ শব্দটি ব্যবহৃত হয়, যাদের হাত ধরে এসেছে অ্যাপল, গুগল (অ্যালফাবেট), ফেসবুক (মেটা), ইন্টেল, এনভিডিয়া, এইচপি ও টেসলার মতো মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো।
৯ ঘণ্টা আগে
সিরিয়ার জনপরিসরে নারীর উপস্থিতি গত কয়েক দশকের নতুন ঘটনা নয়। এটি প্রাচীনকাল থেকে সমসাময়িক কাল পর্যন্ত বিস্তৃত একটি ঐতিহাসিক পরিক্রমা। পালমিরা ও উগারিতের মতো প্রাচীন নগর সভ্যতায় শাসন ও প্রশাসনে নারীদের সম্পৃক্ততার নজির পাওয়া যায়। মূলত তখন থেকে এই যাত্রার শুরু। তবে উনিশ শতকের শেষভাগে এসে নাগরিক
৭ দিন আগে
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদের তীর থেকে গত ২০ এপ্রিল এক মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই নৃশংসতা শুধু মির্জাপুরেই সীমাবদ্ধ নয়; দেশজুড়ে নারী ও কন্যাদের ওপর এই ধরনের
৭ দিন আগে
বিশ্বের অন্যতম জনপ্রিয় রান্নার প্রতিযোগিতাগুলোর একটি মাস্টারশেফ। বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে শুরু হয়েছে মাস্টারশেফ ইউকের ২২তম সংস্করণ। চলতি বছরের প্রতিযোগিতার প্রথম হিটের জন্য হাজারো আবেদন থেকে নির্বাচিত হয়েছেন মাত্র ছয়জন প্রতিভাবান রাঁধুনি।
৭ দিন আগে