আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ঢাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিম আজ বুধবার এক দিনের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব নিয়েছে। মিম প্রতীকীভাবে কবিতা বোসের পদে নিযুক্ত হয়। কবিতা বোস এই পদে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে সুপরিচিত।
মিম তার কমিউনিটির যুব ফোরামে সক্রিয়ভাবে কাজ করছে। সেখানে সে বাল্যবিবাহ বন্ধ এবং মেয়েদের শিক্ষা অব্যাহত রাখার মতো বিষয়গুলো নিয়ে কাজ করছে। সে মেয়েদের ক্ষমতায়নের জন্য নতুন পথ তৈরি করতে চায়।
প্রতিবারের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, উন্নয়নমূলক সংস্থা, করপোরেট ও ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে একদিনের জন্য টেকওভার করছে। যা তাদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
মিম বলে, এই টেকওভার আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি বড় হয়ে একজন আইনজীবী হতে চাই এবং আমি নিশ্চিত করতে চাই যে, এই দেশে প্রতিটি নারী ও শিশু যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাদের অধিকারগুলো সঠিকভাবে চর্চা করতে পারে। আশা করি আমার এলাকার মেয়েরা যখন আমাকে এখানে দেখবে, তারা তাদের কাঙ্ক্ষিত ইচ্ছাগুলো উপলব্ধি করবে এবং সেই লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যাবে। আমি আশা করি একদিন তারা এই গণ্যমান্য ব্যক্তিদের মতো অবস্থানে পৌঁছাবে, যাদের ভূমিকা আমরা আজ গ্রহণ করছি করছি।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস মিমের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘যখন আমি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে ছিলাম, তখন আমি আমার এলাকায় খুবই কম নারীকে দেখেছি যারা সক্রিয়ভাবে তাদের স্বপ্নের পেছনে ছুটছিল। আমি মীমের আত্মবিশ্বাস এবং তার প্রাণবন্ততা দেখে মুগ্ধ। তার জ্ঞানের পরিধি দেখে আমি বিস্মিত হই। মিমের মতো যুব নারীদের স্বপ্ন বাস্তবায়িত করতে আমাদের সবারই তাদের সমর্থন করতে এগিয়ে আসতে হবে।’
জাতিসংঘ ঘোষিত এবারের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস প্রতিপাদ্য ‘গার্লস ভিশন ফর দ্য ফিউচার’। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিপাদ্যটি হলো ‘ইউনাইট ফর পিস’। চলতি বছরের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কিশোরী এবং যুব নারীদের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে, চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিবেশ তৈরি করে থাকে। যা তাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, এমন উদ্যোগ এবং সমস্যাগুলোর সঙ্গে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাগুলো মূল্যায়ন করে থাকে। টেকওভার হলো বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। সূর্য ডোবার সময় পাহাড়ের ওপর দুর্গের মতো তৈরি সামরিক স্থাপনার পাশ দিয়ে ছুটছেন কয়েকজন তরুণী। কারও হাতে কালাশনিকভ অর্থাৎ একে-৪৭ রাইফেল। তবে শত্রুর দিকে অস্ত্র তাক করতে নয়, সূর্যাস্তের হালকা নীল ও সবুজ আলোয় ছবি তুলতেই তাঁদের এই ব্যস্ততা।
৪ দিন আগে
আমার বিয়ে হয়েছে চার মাস আগে। সম্প্রতি জানতে পেরেছি, স্বামীর আগে একবার বিয়ে করেছিল। সেই বিয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি শ্বশুরবাড়ির সবাই বিষয়টি জানলেও তারা আমার পরিবারকে কিছু জানায়নি আগের বিয়ে সম্পর্কে। ফলে আমি এটাও জানি না যে আগের বিয়ে তালাক হয়েছে কি না। আইনি ব্যবস্থা নিতে চাইলে আমাকে কী কী ক
৫ দিন আগে
টিকটকের ফিড স্ক্রল করতে করতে চোখ থমকে গেল একটা ভিডিওতে। স্ক্রিনে তখন এক জেন-জি তরুণী বেশ মজা করে আচার খাচ্ছেন। হ্যাশট্যাগ #পিকল-এর ভিউ তখন বিলিয়ন ছাড়ানোর পথে। একই সঙ্গে বিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে আচার তৈরির প্রতিষ্ঠান ‘গুড গার্ল স্ন্যাকস’-এর নাম।
৫ দিন আগে
৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্প সংকলনসহ ৮০টি বই লিখেছিলেন আগাথা ক্রিস্টি। তিনি জন্মেছিলেন ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১২ জানুয়ারি। বাস্তব জীবনে ১১ দিন নিখোঁজ: ১৯২৬ সালে স্বামী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আগাথা ক্রিস্টি রহস্যজনকভাবে ১১ দিনের জন্য নিখোঁজ হয়ে যান।
৫ দিন আগে