তাঁর ছদ্মনাম ‘জনৈক বঙ্গ মহিলা’। এই নামে তাঁকে অনেকে না চিনলেও ‘করিতে পারি না কাজ/সদা ভয় সদা লাজ’ তাঁর অন্তত এ কবিতাটি বাংলা ভাষার বেশির ভাগ মানুষ পড়েছেন বা শুনেছেন। জনৈক বঙ্গ মহিলা আসলে কামিনী রায়। ১৮৮৯ সালে মাত্র ১৫ বছর বয়সে তাঁর লেখা প্রথম কবিতার বই ‘আলো ও ছায়া’ প্রকাশিত হয়। কিন্তু তিনি কবিতা লেখা শুরু করেছিলেন ৮ বছর বয়স থেকে। যে যুগে মেয়েদের শিক্ষাও বিরল ঘটনা ছিল, সে সময়ে কামিনী রায় ছিলেন নারীবাদে বিশ্বাসী।
কলকাতার বেথুন কলেজ থেকে ১৮৮৬ সালে ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন কামিনী রায়। সে বছরেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে ওই কলেজে অধ্যাপনাও করেছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও নারীকল্যাণমূলক কাজে জড়িত ছিলেন। তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য শাখার সভানেত্রী ও বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সহসভাপতি ছিলেন।
১৮৬৪ সালের ১২ অক্টোবর জন্মেছিলেন কামিনী রায়। তাঁর কবিতা পড়ে মুগ্ধ হয়ে সিভিলিয়ান কেদারনাথ রায় তাঁকে বিয়ে করেন। কিন্তু অল্প বয়সে কেদারনাথ রায়ের মৃত্যু কামিনী রায়ের ব্যক্তিজীবনে ব্যাপক প্রভাব ফেলে। সে দুঃখবোধ প্রকাশ পায় তাঁর কবিতায়। তিনি মারা যান ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর।

বিশ শতকের শুরুর দিকের কথা। চিকিৎসাবিজ্ঞান তখনো ছিল পুরোপুরি পুরুষশাসিত। ইউরোপের বড় বড় প্রতিষ্ঠানের দরজা নারীদের জন্য ছিল বন্ধ। সেই সময়ে ঔপনিবেশিক ভারতের অবিভক্ত বাংলার এক নারী চিকিৎসক ভাঙলেন ব্রিটিশদের দুর্ভেদ্য প্রাচীর!
৩ দিন আগে
মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল আট বছরের এক শিশু। ২০২৫ সালের ৬ মার্চ, সকালবেলা। বোনের শয়নকক্ষেই নির্মমভাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয় শিশুটি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
৩ দিন আগে
১৮৯৪ সালের ২৫ জুন। বোস্টনের দুই ধনী ব্যবসায়ী নিজেদের মধ্যে এক অদ্ভুত বাজি ধরলেন—কোনো নারী একা সাইকেলে চড়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে না। সে সময়কার রক্ষণশীল ভিক্টোরিয়ান সমাজের এই চ্যালেঞ্জ লুফে নেন ২৪ বছর বয়সী গৃহবধূ এবং তিন সন্তানের মা অ্যানি কোহেন কপচভস্কি।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্র যখন কোনো দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করে, তার আগে পশ্চিমা মিডিয়ায় সে দেশটির বিরুদ্ধে নানা কথা শোনা যায়। এর মাধ্যমে তারা মূলত দেশটিতে হামলা বা অভিযানের যৌক্তিকতা তৈরি করে।
১৭ দিন আগে