একটি প্রসিদ্ধ রিডিং মেথড স্টেজেস অব রিডিং ডেভেলপমেন্ট। এটি ব্যাখ্যা করে কীভাবে শিক্ষার্থীরা পাঠক হিসেবে এগিয়ে যায়। ১৯৮৩ সালে এই মেথডের গবেষক ছিলেন জিন স্টার্নলিখট চ্যাল। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে সাক্ষরতা গবেষক হিসেবে কাজ করেছেন।
পাঠ্যবই পড়ার ক্ষেত্রে সরাসরি এবং পদ্ধতিগত নির্দেশনার গুরুত্বে বিশ্বাসী ছিলেন জিন। শিশুদের সফল ও সঠিকভাবে পড়ার গুরুত্ব এবং পড়তে ব্যর্থ শিশুদের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিয়ে গবেষণা করেছিলেন তিনি। প্রাথমিক পাঠ্য পড়ার জন্য যে পদ্ধতি বিষয়ে তিনি ধারণা দিয়েছিলেন, তা সবার মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।
জিনের পেশাদার জীবন ছিল নিম্ন সামাজিক, অর্থনৈতিক অবস্থার শিশুদের সফলভাবে পড়া শেখার প্রতি। কেন অনেক শিশু ভালোভাবে পড়তে শিখছে না—এ বিষয়ে রুডলফ ফ্লেশের ‘হোয়াই
জনি ক্যান্ট রিড’ বইয়ের মাধ্যমে একটি আলোচনা ছড়িয়ে পড়েছিল। জিন
‘লার্নিং টু রিড: দ্য গ্রেট ডিবেট’ বইতে সেই সমস্যার সমাধান লেখেন।
জিন এবং এডগার ডেল ১৯৪৮ সালে একটি সূত্র তৈরি করেন। তার নাম ছিল ডেল-চ্যাল রিডেবিলিটি ফর্মুলা। এ ফর্মুলা ছিল বৈধ এবং নির্ভরযোগ্য। জিন ১৯৯১ সালে হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অবসর গ্রহণ করেন। ১৯২১ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া জিন ৭৮ বছর বয়সে ১৯৯৯ সালের ২৭ নভেম্বর ম্যাসাচুসেটসের কেমব্রিজে মারা যান।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
৯ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে