বিশাল এক মেরু ভালুক সে। ওজন ২২৫ কেজি বা ৫০০ পাউন্ড। ছিল কানাডার এডমন্টনের কাছের এক রিসোর্টে। আশ্চর্যজনকভাবে সেখান থেকে চুরি হয়ে গেছে ওটা। তবে সে মোটেই জীবিত কোনো প্রাণী নয়। বরং ট্যাক্সিডার্মি করা একটি মেরু ভালুক। অর্থাৎ চামড়ার ভেতরে খরসহ বিভিন্ন উপাদান পুরে তাকে অনেকটা জীবিত প্রাণীর চেহারা দেওয়া হয়েছে।
পুলিশ রহস্যময় এই চুরির ঘটনা তদন্ত করছে। প্রায় ১২ ফুট লম্বা ভালুকটিকে জানুয়ারির শুরুতে প্রবল ঠান্ডার সময় চুরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই সময় তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
পুলিশ জানিয়েছে, লিলি লেক রিসোর্টের পক্ষ থেকে বিষয়টি ১৮ জানুয়ারি তাদের জানানো হয়। বিশাল এই স্টাফ করা ভালুকটির ব্যাপারে স্থানীয় জনসাধারণকেও সতর্ক করে দেওয়া হয়েছে। এডমন্টন থেকে মোটামুটি মাইল ত্রিশেক দূরে স্টার্জেন কাউন্টিতে রিসোর্টটির অবস্থান।
তদন্তকারীরা জানিয়েছেন, রিসোর্টটিতে গত আগস্টে অনেকটা একই ধরনের একটি ঘটনা ঘটে। তখন এখান থেকে ট্যাক্সিডার্মি করা দুটি র্যাকুন চুরি হয়েছিল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলছে, তিনটি ট্যাক্সিডার্মি প্রাণীর মূল্য প্রায় ৩৫ হাজার কানাডিয়ান ডলার (২৬ হাজার ডলার)। তবে দুটি চুরির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রিসোর্টের একজন কর্মী ওয়ান্দা রো কানাডার সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলকে জানান, ২৪ ঘণ্টাজুড়েই রিসোর্টে নিরাপত্তা কর্মীদের টহল থাকে। তবে ওই রাতে প্রচণ্ড ঠান্ডার কারণে সেটা বাতিল করা হয়।
ওয়ান্দা রো সংবাদমাধ্যমে বলেন, চোরেরা ভালুকটিকে আটকে রাখা তার কেটে ওটাকে বাইরে নিয়ে যায়। সেখানে সম্ভবত কোনো গাড়ি অপেক্ষা করছিল।
‘এটি পুরোপুরি পরিকল্পিত।’ বলেন রো।
কানাডার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আববার্টা আরসিএমের কনস্টেবল কেলসি ডেভিজ একে উল্লেখ করেছেন, ‘দ্য হেইস্ট অব দ্য বিগ পোলার বিয়ার’ হিসেবে। তিনি স্থানীয় বাসিন্দাদের চোখ-কান খোলা রাখতে বলেন। কারণ চোরেরা অনলাইনে এটি বিক্রির চেষ্টা করতে পারে।
উল্লেখ্য, পোলার ভালুকের মূল আবাসস্থল আর্কটিক অঞ্চল। এটি শিকার করা কানাডার উত্তরের রাজ্যগুলোতে বৈধ। তবে বিষয়টি কঠোরভাবে পরিবেশ কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত। তাঁদের অনুমান, কানাডায় ১৬ হাজার মেরু ভালুকের বাস, যা বিশ্বে প্রজাতিটির মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে