হারিয়ে যাওয়া একটি কুকুর তার মালিকের কাছে ফিরেছে সাড়ে আট মাস পর। অবিশ্বাস্য ব্যাপার হলো, ক্যালিফোর্নিয়ার এক শহর থেকে হারালেও তাকে পাওয়া গেছে মিশিগানে। দুটি জায়গার দূরত্ব ২০০০ মাইল। এই বিশাল দূরত্ব ছোট্ট কুকুরটি পেরোল কীভাবে?
মিশকা নামের টেরিয়ার মিক্স কুকুরটি সান ডিয়াগো থেকে গত বছরের জুলাইয়ে মাঝামাঝি নিখোঁজ হয়। কুকুরটির মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে এর খোঁজ কেউ পেলে জানানোর অনুরোধ করলেও কোনো সাড়া পাননি।
ঘটনার প্রায় ৯ মাস পর এবং মার্চের শেষ দিকে মিশিগানের ডেট্রয়েটের শহরতলির কর্তৃপক্ষ এমন একটি হারিয়ে যাওয়া কুকুরের খোঁজ পায়।
হার্পার উডসের পুলিশ কুকুরটি উদ্ধার করে এবং প্রাণীদের নিয়ে কাজ করা দ্য গ্রোস পয়েন্টে অ্যানিমেল অ্যাডপশন সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। আর তারা শিগগিরই আবিষ্কার করে যে তিন বছর বয়সী মিশকার গায়ে চিপের মাধ্যমে তার মালিকের তথ্য আটকানো আছে। পশ্চিম উপকূলে সান ডিয়াগোতে বাস তাঁর।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
খবরটা পাওয়ার পরেই মিশকার মালিক মেরাড হুম্যান ও তাঁর পরিবার উড়োজাহাজে করে মিনেসোটায় চলে আসেন। তারপর গাড়িতে করে ১০ ঘণ্টার যাত্রায় মিশিগানে পৌঁছান। আর প্রিয় মিশকার সঙ্গে আবেগঘন এক পরিস্থিতির মাধ্যমে পুনর্মিলন হয় তাঁদের।
‘এটা এমন একটা ঘটনা, যা নিয়ে হলিউড চলচ্চিত্রে রূপান্তর করতে পারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখে অ্যাডপশন সোসাইটি।
হুম্যানের কাজের জায়গা থেকে মিশকা হারিয়ে গিয়েছিল। অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপটির পরিচালক করিন মার্টিনের ধারণা, কুকুরটিকে চুরি করে বিক্রি করা হয়। আর এভাবেই এটা মিশিগানে পৌঁছে যায়।
ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষা করে জলাতঙ্কের টিকা দেওয়ার পর ক্যালিফোর্নিয়ায় তার বাড়িতে ফিরতে কুকুরটির আর কোনো বাধা থাকে না।
‘সে পরিচ্ছন্ন ছিল এবং খাওয়ানো হয়েছিল তাকে। যত দূর বোঝা যাচ্ছে, যেখানে সে ছিল সেখানে তার ভালো যত্ন নেওয়া হয়।’ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন পশু চিকিৎসক ন্যান্সি পিলসবারি।
‘তবে সে এখানে কীভাবে এসেছে, গল্প শুধু মিশকারই জানা আছে।’ বলেন তিনি।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে একটি খুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী এটিকে বানরের খুলি বলে দাবি করেছেন...
২ দিন আগে
কানাডায় এক শিশু সিটবেল্ট পরতে অস্বীকৃতি জানানোয় একটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। এই ঘটনা বিমানে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে শিষ্টাচার ও নিরাপত্তাবিধি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ দিন আগে
প্রধান শিক্ষক স্কুলে আসেন মাতাল হয়ে। স্কুল চত্বরে মলত্যাগ করে শিক্ষার্থীদের বাধ্য করেন পরিষ্কার করতে। গুটখা খেয়ে পিক ফেলে স্কুলের দেয়াল ভরিয়ে ফেলেন। আর বসে বসে ইউটিউবে ভিডিও দেখেন। এমন সব গুরুতর অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের মাইহার জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের...
৬ দিন আগে
অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মে জন্মদিনের কেক অর্ডার করেছিলেন চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লিউ। কেক ডেলিভারি পাওয়ার পর দেখলেন, কেক যেসব ফুল দিয়ে সাজানো সেগুলো খাওয়ার উপযোগী নয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি। এই অভিযোগের সূত্র ধরে বেরিয়ে আসে এমন সব তথ্য যা থেকে
৭ দিন আগে