
এক মিনিটের মধ্যে টেলর সুইফটের সবচেয়ে বেশি গান শনাক্ত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন এক পাকিস্তানি তরুণ। বিল্লাল ইলিয়াস ঝান্দির নামের ২০ বছরের এই তরুণ এক মিনিটে এই বিখ্যাত মার্কিন গায়িকার ৩৪টি গানের নাম সঠিকভাবে বলতে পারেন।
আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের ডেন সিম্পসনের। তিনি ২৭টি গানের নাম সঠিকভাবে বলে ২০১৯ সালে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
সুইফটের ৫০টি সর্বাধিক বিক্রীত ট্র্যাকের একটি এলোমেলো তালিকা থেকে গানগুলো শনাক্ত করতে হয় বিল্লালকে। জমা দেওয়া ভিডিওতে চোখে একটি মাস্ক পরে থাকতে দেখা যায় তাঁকে। যেন উঁকি দেওয়ার জন্য অভিযুক্ত করা না হয়। প্রতিটি গানের শুরুর কথা থেকে শনাক্ত করা ছিল তাঁর কাজ। একজন মানুষ কোনো মিউজিক ছাড়াই জোরে যেটি বলছিলেন।
‘এটি বিল্লাল ইলিয়াস ঝান্দির টেলর সুইফটের গানের বিষয়ে অসাধারণ জ্ঞানের পরিচয় প্রকাশ করে, যা তাঁকে এক মিনিটের মধ্যে গানের কথা শুনে সবচেয়ে বেশি গানের পরিচয় শনাক্তের রেকর্ড করতে সাহায্য করে।’ এক্সে (টুইটার) ক্লিপটি শেয়ার করে মন্তব্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুসারে রেকর্ড ভাঙার পরীক্ষায় অবতীর্ণের আগে বিল্লাল ১৩ সপ্তাহ অনুশীলন করেন। এতে বারবার গান শোনাটাও ছিল। এর ফলে গানগুলো তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। বিল্লাল জানান, প্রায়ই ঘুমানোর সময় উচ্চ স্বরে গানগুলো গাইতেন। তিনি বলেন, ‘আমি তাঁর প্রতিটি গান শুনেছি। প্রায় সব গান শুনেই শনাক্ত করতে পারি।’
বিল্লাল জানান, রেকর্ডটি ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, টেলর সুইফটের প্রতি তাঁর ‘অসাধারণ ভালোবাসা’ প্রকাশের এটাই সেরা উপায় বলে মনে করেন তিনি।
২০ বছর বয়সের এই তরুণ জানান, ১৩ বছর বয়স থেকেই এই পপগায়িকার গান শুনছেন। গান লেখায় টলর সুইফটের সততা, গানে আবেগের গভীরতা এবং শ্রোতাদের সঙ্গে সংযোগ করার ক্ষমতা তাঁকে আকৃষ্ট করে বলে জানান বিল্লাল।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, এটাই বিল্লালের প্রথম বিশ্ব রেকর্ড নয়, তাঁর আরও দুটি রেকর্ড আছে। এগুলো হলো ডাক শুনে এক মিনিটে সবচেয়ে বেশি প্রাণীর (২৩) পরিচয় শনাক্ত করা এবং এক মিনিটে সবচেয়ে বেশি জাস্টিন বিবারের গান (২৯) শনাক্ত করা।

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৮ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৩ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৩ দিন আগে