অসাবধানবশত এক মার্কিন নারীর বিয়ের আংটির জায়গা হয় আবর্জনার স্তূপে। গতকাল বুধবার নিউ হ্যাম্পশায়ারের উইনডহ্যাম ট্রান্সফার স্টেশনে ফোন দিয়ে ওই নারী জানান, তাঁর বিয়ের আংটি ঘটনাক্রমে বাড়ির ময়লার সঙ্গে আবর্জনার স্তূপে চলে এসেছে। সৌভাগ্যক্রমে স্টেশনের কর্মীরা ২০ টন ময়লার মাঝখান থেকে খুঁজে বের করেন ওই আংটিটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।
উইনডহ্যাম ট্রান্সফার স্টেশনের কাজ উইনডহ্যাম শহরের বাসিন্দাদের ফেলা ময়লা স্থানান্তর ও পুনর্ব্যবহার উপযোগী করা।
স্টেশনের জেনারেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডেনিস সেনিবালডি জানান, নারীটি কিছু তথ্য দিয়েছিলেন। কোন সময় তাঁর স্বামী ময়লা ফেলে গিয়েছিলেন। ময়লার থলেতে কী কী ছিল, কোন ধরনের গাড়ি ভদ্রলোক ব্যবহার করেছেন ইত্যাদি।
কর্মীরা তারপর আংটিটি খুঁজে বের করতে সেখানে নজরদারির জন্য রাখা ক্যামেরাগুলোর সাহায্য নেন।
‘ভদ্রলোক কখন এখানে এসেছিলেন, ঠিক কোন সময় ময়লাটি ছুড়ে ফেলেন এবং আবর্জনার মধ্যে কোথায় ওটা আছে সেটা আমরা শনাক্ত করতে পারি।’ বলেন সেনিবালডি।
‘এটি ট্রেইলারের মধ্যে আবর্জনার ১২ ফুট নিচে ছিল। ব্যাগটি খুঁজে পেতে আমাদের ওই জায়গা পর্যন্ত ময়লা সরাতে হয়। পুরো ট্রেইলারে আনুমানিক ২০ টন ময়লা ছিল।’
আংটিটি আংশিকভাবে লাল রঙে ঢাকা ছিল বলে জানা গেছে। ময়লার থলে থেকে এটি পড়ে গিয়েছিল।
এটি নিয়ে দুই বছরের মধ্যে তৃতীয়বারের মতো কোনো বিয়ের আংটি উইনডহ্যামের আবর্জনার স্তূপে হারাল। কর্মীরা প্রত্যেকটিই খুঁজে বের করেন। প্রায় এক বছর আগে ঘটেছিল শেষবারের মতো।’
সেনিবালডি পাতার স্তূপে একটি নির্দিষ্ট পাতার সন্ধান করার সঙ্গে আংটির সন্ধানের তুলনা করেন। কারণ, সেখানে সবকিছু একই রকম দেখায়।
‘আমি আংটিটি পরিষ্কার করে তাঁকে (ওই নারীকে) ডাকি।’ বলেন সেনিবালডি, ‘বুধবার তাঁর হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু শুক্রবারে আনন্দে ভেসে যান তিনি।’

ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
২ দিন আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
২ দিন আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৬ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৭ দিন আগে