
অস্ট্রেলিয়ার সিডনিতে এএফএলডব্লিউ বা অস্ট্রেলিয়ান ফুটবল লিগ ওমেন’সের একটি খেলা নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা দেরিতে শুরু হয়। কারণ খেলার মাঠে ঢুকে পড়েছিল একটি বিষধর সাপ। পরে অবশ্য একজন স্নেক কেচার বা সাপ ধরায় পারদর্শী ব্যক্তি সাপটিকে সরিয়ে নেন।
সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে গতকাল শনিবার ছিল গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টস ও রিচমন্ড টাইগারসের খেলা। এটি আসলে অস্ট্রেলীয় রুল ফুটবলের প্রতিযোগিতা। রাগবি বল দিয়ে খেলা হলেও রাগবির সঙ্গে এর বেশ কিছু পার্থক্যও আছে। আর খেলা শুরুর আগে মাঠে দেখা যায় রেড-বেলিড ব্ল্যাক স্নেক নামের একটি বিষধর সাপ। অস্ট্রেলিয়ান মিউজিয়াম জানিয়েছে, খুব বিপদে না পড়লে এই সাপ কামরায় না। সাপটি দেখা যাওয়ায় খেলোয়াড়েরা খেলা শুরু করেননি। পরে একজন স্নেক কেচার এটিকে সরিয়ে নেওয়ার পর আধা ঘণ্টা বিলম্বে খেলা শুরু হয়। এসব তথ্য জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সূত্রে।
‘এটা বেশ বিস্ময়কর ঘটনা,’ খেলা শুরু হওয়ার ওই বিলম্বের সময় বলেন গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টসের নারী ফুটবল দলের প্রধান ব্রিয়ানা হার্ভে, ‘ছোট্ট একটা রেড-বেলিড ব্ল্যাক স্নেক ওই সময় ছিল মাঠে। বেশ দূরে মাঠের এক পাশে ছিল ওটা। সবার নিরাপত্তার কথা বিবেচনা করে খেলাটা শুরু করা সম্ভব হচ্ছিল না।’ এ বক্তব্য পাওয়া যায় এএফএলের সূত্রে।
একপর্যায়ে সাপ ধরায় পারদর্শী এক ব্যক্তি এসে আলগোছে লেজ ধরে সাপটি তুলে ফেলেন। তারপর ক্যামেরার সামনে কিছুক্ষণ ধরে রেখে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য একটি কনটেইনারে পুরে ফেলেন।
বিলম্বের পর খেলা শুরু হয়। এতে মৌসুমে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নেয় গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টস।

ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
১ দিন আগে
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
২ দিন আগে
রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৫ দিন আগে