বিমানবন্দরে কোনো যাত্রীকে পরীক্ষা করার সময় কী পাওয়া যেতে পারে? আর যা-ই হোক এটা নিশ্চয় আশা করবেন না কারও প্যান্টের পকেটে সাপ পাওয়া যাবে। কিন্তু এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে।
ঘটনাটি গত সপ্তাহের। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীর প্যান্টের পকেটে খুঁজে পান ছোট্ট একটা থলে। তাতেই ছিল একাধিক সাপ। সৌভাগ্যক্রমে উড়োজাহাজে ওঠার আগেই ধরা পড়েন তিনি সাপসহ।
ফ্লোরিডার মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক্সে করা এক পোস্টের সূত্রে এসব তথ্য জানায় মার্কিন সংবাদ সংস্থা এপি। গত ২৬ এপ্রিল চেক করার সময় ওই যাত্রীর ট্রাউজারের পকেটে সাপভর্তি ব্যাগটা পান নিরাপত্তাকর্মীরা।
পোস্টটিতে ছোট্ট দুটি সাপের ছবিও ছিল। যে ব্যাগটিতে এদের পাওয়া যায় সেটাকে দেখে সানগ্লাসের একটি ব্যাগ বলে মনে হয়েছে।
টিএসএ জানিয়েছে সাপগুলো ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবশ্য ওই যাত্রীর নাম কিংবা তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
১ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
৫ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
৬ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
৭ দিন আগে