নাইজেরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানার পরিচালক সিংহের হামলায় নিহত হয়েছেন। প্রায় এক দশক ধরে ওই সিংহের দেখাশোনা করছিলেন তিনি। দেশটির দক্ষিণ-পশ্চিমে ওসুন প্রদেশে অবস্থিত ওবাফেমি আওলোও ইউনিভার্সিটির চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিড়িয়াখানার সিংহকে খাবার খাওয়ানোর সময় পশু চিকিৎসা বিশেষজ্ঞ ওলাবোদে ওলাউয়ি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন। ৯ বছর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিংহগুলোর জন্মের পর থেকেই এদের দেখাশোনা করছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা আবিওদুন ওলারেওয়াজু এক বিবৃতিতে বলেন, ‘আমরা বুঝতে পারছি না, সিংহটির এমন কী হলো যে সে তাঁর ওপর হামলা করে বসল, এটি দুঃখজনক! আমরা তাঁকে দায়িত্ব পালনকালে হারিয়েছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আদেবায়ো সিমিওন বামিরে বলেন, এ ঘটনায় তিনি ‘দুঃখিত’ এবং ‘ঘটনার তাৎক্ষণিক কারণ’ অনুসন্ধানের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা আব্বাস আকিনরেমি নাইজেরিয়ার পত্রিকা ভ্যানগার্ডকে বলেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভুল থেকেই এ ঘটনা ঘটেছে। সিংহদের খাবার দেওয়ার পর চিড়িয়াখানা পরিচালক দরজা বন্ধ করতে ভুলে যান।
এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলেছেন তিনি। নিহত চিড়িয়াখানা পরিচালকের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘তিনি ভালো ও বিনয়ী মানুষ ছিলেন। আমরা যখনই চিড়িয়াখানায় যেতাম, তিনি আমাদের সাদরে গ্রহণ করতেন।’

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরের শহরতলির বাসিন্দা ঝোং জুয়ানজুয়ান। ৬০ বছর বয়সী এই নারী এখন ই-স্পোর্টস ও অনলাইন গেমিং জগতে ব্যাপক জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্টি জুয়ান’ নামে পরিচিতি পেয়েছেন তিনি।
২ দিন আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কয়েক হাজার মানুষের ভোটে শহরের সবচেয়ে মোটা কুকুর নির্বাচন করা হয়। এতে মোট ৩৯ হাজার ৯০৪টি ভোট পেয়ে শিরোপা জিতে নিয়েছে হাউস খাসের দক্ষিণ দিল্লি এলাকার জনপ্রিয় কমিউনিটি ডগ বা পথকুকুর ‘গোলা’...
২ দিন আগে
১৯৬০ সালে বিশ্বের অন্যতম প্রধান বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’ একটি গবেষণাপত্র প্রকাশ করেছিল। শিরোনাম ছিল অত্যন্ত স্পষ্ট কিন্তু ভয়ংকর—‘Doomsday: Friday, 13 November, A. D.2026’ অর্থাৎ, “মহাপ্রলয় দিবস: ১৩ নভেম্বর, শুক্রবার, ২০২৬ খ্রিস্টাব্দ। ”
৩ দিন আগে
ভারতের রাজধানী দিল্লিতে এখন চলছে এক ব্যতিক্রমী নির্বাচন। শহরের সবচেয়ে ‘মোটাসোটা’ বা ভারী বেওয়ারিশ কুকুরকে মুকুট পরাতে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজন ঘিরে কয়েক হাজার ভোটার ও সমর্থকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৫ দিন আগে