
চাকরি খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন বেশ কার্যকর ও জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে আজকাল চাকরির টাইটেলগুলো বেশ চমকপ্রদ। কেউ নিজেকে বলেন ‘ভিশনারি লিডার’, কেউবা ‘স্ট্র্যাটেজিক ইনোভেটর।’ কিন্তু নয়ডার বাসিন্দা অনিল বাভেজা সবকিছুর বাইরে গিয়ে নিজের প্রোফাইল বানালেন একেবারে আলাদা! চাকরি ছাড়ার পর তিনি লিখেছেন, তাঁর নতুন দায়িত্ব হচ্ছে, ‘Assistant to my wife’, সহজ বাংলায় বললে, স্ত্রীর সহকারী!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই অভিনব টাইটেল নিয়ে রেডিটে তাঁর প্রোফাইলের স্ক্রিনশট ঘুরে বেড়াতেই মুহূর্তে ভাইরাল। হাজার হাজার মানুষ দেখছেন, হাসছেন আর প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।
করপোরেট দুনিয়ায় অনিলের অভিজ্ঞতা কিন্তু কম নয়। হোন্ডা কারস ইন্ডিয়ায় টানা ১৬ বছর কাজ করে পৌঁছে গিয়েছিলেন মার্কেটিং ও স্ট্র্যাটেজির অপারেটিং হেড পদে। এরপর আরেকটি অটোমোবাইল কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েও কাজ করেছেন। কিন্তু গত বছর আগস্টে তিনি বিদায় নেন করপোরেট দৌড়ঝাঁপ থেকে। তারপরই নিজের জীবনের নতুন দায়িত্বের টাইটেল দেন ‘ট্রেইনি’—মানে স্ত্রীর অধীনে একেবারে ইন্টার্নশিপ চলছে!
রেডিট ব্যবহারকারীরা বিষয়টিকে মজার ছলে নিলেও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনিলকে। একজন লিখেছেন, ‘এটা মোটেও পাগলামি নয়, একেবারে লিজেন্ডারি কাজকারবার।’ আরেকজন বললেন, ‘আমরা এমন একজন সৎ মানুষকে ভালোবাসি!’
আরেকজন লিখেছেন, ‘আহা, এটা তো আমার স্বামীর চাকরিও বটে। শুধু পারফরম্যান্স রিভিউটাই একটু বিব্রতকর।’ আরেক মন্তব্যকারীর চোখে, ‘এই মানুষটি আসলেই স্বপ্নের চাকরি করছেন। চাকরি খুঁজলেও অন্তত সিভিতে গ্যাপ দেখিয়ে প্রশ্ন তুলবে না কেউ, বরং হেসে ফেলবে।’
সব মিলিয়ে করপোরেট টাইটেলের জাঁকজমককে সরাসরি কৌতুকে রূপ দিলেন অনিল বাভেজা। সত্যিই, স্ত্রীর সহকারী হওয়াই যদি পূর্ণকালীন চাকরি হয়—তাহলে সেটি যে জীবনের সেরা পদ, তাতে কারও সন্দেহ নেই!
আরও খবর পড়ুন:

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৮ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৩ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৩ দিন আগে