একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন।
পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়।
রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।

রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
১৫ ঘণ্টা আগে
কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৪ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৫ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৫ দিন আগে