চলচ্চিত্রের পর্দায় উত্তাল সমুদ্র, পানির নিচে অ্যাকশন দেখলে মনে বেশ রোমাঞ্চ জাগে। কিন্তু এমন দৃশ্যের শুটিং মোটেই সহজ নয়। তবে বেলজিয়ামে এক অভিনব স্টুডিও সেই কাজ অনেকটা সহজ করে তুলেছে।
দেখলে সহজ মনে হলেও পানির নিচে ভিডিও তোলা বাস্তবে বেশ কঠিন। এর জন্য বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন। বেলজিয়ামের অনেক মানুষ পানিরে ওপর বা নিচে ভিডিও ক্যামেরা চালাতে পারদর্শী। এমনকি সেখানেই বিশ্বের সবচেয়ে উন্নত ‘ওয়াটার স্টুডিও’ রয়েছে। ১০ মিটার গভীর সেই পুলের মেঝে ওঠানামা করা যায়, স্পেশাল এফেক্টের ব্যবস্থাও রয়েছে।
উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে বিরক্ত এক ক্যামেরাম্যান ও ডুবুরি এমন সমাধানসূত্র সৃষ্টি করেছেন। স্টুডিওর মালিক ভিম মিশিয়েলস বলেন, ‘কখনো একটি মাত্র এফেক্টের জন্য দিনের পর দিন পানির মধ্যে অপেক্ষা করতে হয়েছে। সঙ্গে আরও ৫০ জনকেও অপেক্ষা করতে হয়েছে। তখন মনে হলো, অনেক হয়েছে, আর নয়। নিশ্চয় আরও ভালো উপায় রয়েছে।’
সেই চিন্তা থেকেই বেলজিয়ামের ছোট শহর ফিলফোর্ড শহরে ‘লাইটস স্টুডিও’ সৃষ্টি হলো। বাইরে থেকে অবশ্য কিছু বোঝার উপায় নেই।
স্টুডিওর পুল প্রযুক্তিতে ভরা। ঝড় সৃষ্টি করা যায়। কয়েক মিটার উঁচু ঢেউ, মুষলধারে বৃষ্টিও কোনো সমস্যা নয়। স্টান্টম্যানরা সেই পরিস্থিতিতে কেরামতি দেখিয়ে শ্রদ্ধার পাত্র হন ৷ স্টান্টম্যান হিসেবে জেপি ডে কাম মনে করিয়ে দেন, এই ঢেউ কিন্তু মোটেই সহজ নয়। মনে হতে পারে, ওপরে মাথা তুলে নিশ্বাস নেওয়া যায়। কিন্তু তখনই অন্য ঢেউ আছড়ে পড়ে। নাকে পানি ঢুকে যায়। শান্ত থাকতে হয়, মনে আতঙ্ক এলে চলবে না। ঝোড়ো বাতাস, বিকট শব্দ, উঁচু ঢেউয়ের পাশাপাশি বিশাল জলকামান থেকেও পানির ধাক্কা আসে। সেই অবস্থায় সাঁতার কাটা আরও কঠিন।
স্টান্টম্যান হিসেবে জেপি অত্যন্ত শক্তপোক্ত মানুষ। ফলে স্টুডিওর পরিবেশে তাঁকে কতটা চাপ সামলাতে হয়, তা কল্পনা করা কঠিন নয়। নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় এবং অনেক কর্মীর সহায়তায় এফেক্ট যথেষ্ট নিরাপদ করার ব্যবস্থা থাকলেও অলিম্পিকের মাপের পুলে ৬০ লাখ লিটার পানি সামলানো বেশ কঠিন কাজ।
সৌর প্যানেল ও অন্য পরিবেশবান্ধব উপায়ে পানির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। দীর্ঘ শুটিংয়ের জন্য সেই তাপমাত্রা মনোরম হলেও অন্য সমস্যা রয়েছে। ডুবুরি ও অভিনেতা ক্রিস্টফ ক্যোনেন বলেন, ‘আমরা অভিনেতাদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করি। উপায় থাকলে প্রোডাকশনের আগেই তা শুরু হয়। তাদের শ্বাসপ্রশ্বাসের কৌশল শেখাই, শান্ত থাকার উপায় বলি এবং পানির নিচে স্কুবা ডাইভিংয়ের সময় কীভাবে মুখ দিয়ে বাতাস নেওয়া যায়, তা-ও শেখাই। অভিনেতাদের ভালো করে প্রস্তুত করলে অনেক সময় বাঁচে। কারণ এমন পরিবেশে তাঁদের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত কঠিন।’
এই স্টুডিওতে অনেক আন্তর্জাতিক চলচ্চিত্রের শুটিং হয়েছে। কলাকুশলীরা কোথায় সেই সব দৃশ্যের শুটিং করেছেন, দর্শকদের সেই ধারণা নেই।

৫৬ বছর বয়সী ওয়াং জিবিং চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা। জীবিকা নির্বাহ করেন ফুড ডেলিভারি রাইডার হিসেবে। আর এরই মাঝে নিজের প্রতিভাকে ধরে রেখে এবার সম্মানিত হলেন দেশের কাছে। খাবার সরবরাহের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট কাগজে লেখা কবিতা তাঁকে এনে দিয়েছে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।
২ দিন আগে
বিশ্বকাপে সেনেগালের চিকিৎসককে ঘিরে বিতর্ক তুঙ্গে। ফেডারেশন সভাপতির দাবি, দলের চিকিৎসক ছিলেন গাইনোকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং খেলোয়াড়দের আস্থা অর্জনে ব্যর্থ হন। তবে স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন এসব অভিযোগ অস্বীকার করেছে। এর মধ্যেই বিশ্বকাপ ব্যর্থতার জেরে প্রধান কোচ পাপে বৌনা থিয়াওকে বরখাস্ত
৭ দিন আগে
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী জুয়ার নেশার অর্থ জোগাতে একসঙ্গে ১৪ জন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তবে নতুন এক সমঝোতা চুক্তির কারণে তাঁর কারাদণ্ডের বদলে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) হওয়ার সম্ভাবনাই বেশি।
৮ দিন আগে
পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের উন্মাদনার এখনো রয়ে গেছে। তবে এবার সেই উন্মাদনা অদ্ভুত ও অবিশ্বাস্য এক রূপ নিয়েছে। বিয়ের মূল ভেন্যুর বাইরে রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া ময়লা-আবর্জনার (যার মধ্যে রয়েছে সিগারেটের টুকরো, প্লাস্টিকের বোতলের ছিপি, ব্যবহৃত স্ট্র, এমনকি একটি...
১০ দিন আগে