
চুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে জঁ-ডেভিড ই নামে এক ব্যক্তির গাড়ি থেকে তাঁর ব্যাকপ্যাকটি চুরি হয়। ব্যাগে ব্যাংক কার্ডসহ অন্যান্য নথিপত্র ছিল। ব্যাকপ্যাক হারানোর বিষয়টি টের পেয়ে ব্যাংকে ফোন দিয়ে কার্ড ব্লক করতে বলেন জঁ-ডেভিড। এ সময় তিনি জানতে পারেন, এরই মধ্যে কার্ডটি স্থানীয় একটি দোকানে ব্যবহৃত হয়েছে।
দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গৃহহীন দুই ব্যক্তি ওই কার্ডটি ব্যবহার করে একটি স্ক্র্যাচ-অফ লটারি কিনেছিল। লটারিটিতে তাঁরা প্রায় ৫ লাখ ইউরো জিতে যায়। এ খুশি তাঁরা নিজেদের জিনিসপত্র ফেলে ছুটতে ছুটতে চলে যায়।
এ খবর পাওয়ার পর জঁ-ডেভিড ওই চোরদের সন্ধানে উঠেপড়ে লেগেছেন। তিনি তাঁদের সঙ্গে লটারিতে পাওয়া টাকা ভাগ করার প্রস্তাব দিয়েছেন। তিনি তার ওয়ালেটও ফিরে পেতে চান।
কিন্তু ফ্রান্সের ‘সবচেয়ে বিখ্যাত পলাতক’ খ্যাতি পাওয়া চোরদের এখনো সন্ধান মেলেনি। গতকাল শনিবার ফরাসি লটারি প্রতিষ্ঠান লা ফ্রাঁসেইজ ডে জু (এফডিজে) জানায়, ওই লটারির টিকিটটি নিয়ে কেউ এখনো আসেনি।
জঁ-ডেভিডের আইনজীবী পিয়েরে ডেবুইসন এপিকে বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য গল্প, তবে এটি পুরোপুরি সত্য।’
জঁ-ডেভিড চুরির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তবে তিনি বলেছেন, যদি চোরেরা তাঁর সঙ্গে যোগাযোগ করে টাকার ভাগ দিতে রাজি হয়, তাহলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত।
জঁ-ডেভিডের আইনজীবী বলেন, প্রসিকিউটররা লটারির টাকাগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারেন, যেহেতু এগুলো অবৈধভাবে প্রাপ্ত অর্থ হতে পারে।
আইনজীবী ডেবুইসন গত বৃহস্পতিবার একটি সুযোগ দিয়েছেন, যাতে অপরাধীরা তার অফিসে যোগাযোগ করে। তিনি বলেন, ‘তোমরা কিছু হারাবে না। আমরা তোমাদের সঙ্গে ভাগ করব। তোমরা তোমাদের জীবন বদলে ফেলতে পারবে।’
টিকিটটি জমা দিয়ে টাকা নেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে এ সতর্কতাও দেন তিনি। ডেবুইসন বলেন, ‘সময় আমাদের বিপক্ষে কাজ করছে।’

অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
২০ ঘণ্টা আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
১ দিন আগে
বেলজিয়ামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী কোবে। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন বিশাল এক স্বর্ণভান্ডার। একটি নির্মাণ সাইটে খণ্ডকালীন কাজ করছিলেন তিনি। সেখানে একটি পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য নর্দমা খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পান প্রায় ৯০ লাখ ইউরো...
২ দিন আগে
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে একটি খুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী এটিকে বানরের খুলি বলে দাবি করেছেন...
৫ দিন আগে