৫ হাজার ডলার চুরির অভিযোগে এক লোককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। তবে লোকটাকে তল্লাশি করতে গিয়েই চমকে উঠল তারা। লোকটির জ্যাকেটের পকেটে শরীর গুটিয়ে শুয়ে আছে ছোট্ট, আদুরে এক কুকুরছানা।
ঘটনাটি ১৬ জানুয়ারির, মিশিগান অঙ্গরাজ্যের ম্যাকম্ব কাউন্টির রোজভেলের। ডেট্রয়েটের শহরতলি বলতে পারেন একে। ব্যাংকের এক গ্রাহকের ৫ হাজার ২০০ ডলারের মতো অর্থ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ২৪ বছর বয়স্ক এক তরুণকে। এ সময় তাঁর জ্যাকেটের পকেটে আনুমানিক পাঁচ সপ্তাহ বয়সের কুকুরছানাটি দেখতে পায় পুলিশ। পরে এটিকে সাময়িকভাবে তুলে দেওয়া হয় ম্যাকম্ব কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল কর্তৃপক্ষের হাতে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
সেখানকার এক কর্মচারী ব্লু নোজ পিটবুল জাতের কুকুরের বাচ্চাটির নাম দেন ব্যান্ডিট। অবশ্য এর মালিক জেলখানা থেকে ছাড়া পেলে লোকটির কাছে ফিরিয়ে দেওয়া হয় একে। ম্যাকম্ব কাউন্টির চিফ অ্যানিমেল কন্ট্রোল অফিসার জেফ রেনডাজ্জো জানান, পরে তাঁরা আবিষ্কার করেন, কুকুরছানাটির সত্যিকারের নাম ফ্র্যাপি।
রেনডাজ্জো ডেট্রয়েট ফ্রি প্রেসকে বলেন, তিনি কুকুরটির মালিককে ভ্যাকসিনসহ কুকুরটির জন্য সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।
সন্দেহভাজন চুরির কয়েক ঘণ্টা পরে ফ্র্যাপির মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে এক ব্যক্তির অর্থ চুরির অভিযোগ রয়েছে।

ভারতের রাজধানী দিল্লিতে এখন চলছে এক ব্যতিক্রমী নির্বাচন। শহরের সবচেয়ে ‘মোটাসোটা’ বা ভারী বেওয়ারিশ কুকুরকে মুকুট পরাতে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজন ঘিরে কয়েক হাজার ভোটার ও সমর্থকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
১২ ঘণ্টা আগে
প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
৩ দিন আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
১১ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১৫ দিন আগে