পুলিশের গাড়িতে চুরি করার জন্য ঢোকার চেষ্টা করার সাহস দেখানো চাট্টিখানি কথা নয়। ঘাগু চোরেরাও এটা করার আগে অনেক কিছু ভাববে। তবে ভালুকের মতো বিশালদেহী প্রাণী এসবের থোরাই কেয়ার করে। এর প্রমাণ, পার্ক করা একটা পুলিশের গাড়িতে এক ভালুকের ঢোকার চেষ্টা করার দৃশ্য ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দ্য ফ্লোরিডা হাইওয়ে পেট্রল পুলিশ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা একটি ফুটেজ পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায় একটি ক্ষুধার্ত ভালুক দাঁড় করিয়ে রাখা পুলিশের একটি টহল কারে ঢোকার পথ খুঁজছে।
অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশে দায়িত্ব পালন করা ট্রুপ এফ ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে। এতে প্রথমে পার্ক করা গাড়ির কাছে আসতে দেখা যায় ভালুকটিকে। তারপর খুব সম্ভব খাবারের খোঁজে মুখ ও থাবা ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে সে।
তবে ভালুকটির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নেয়। কারণ ওই সময় গাড়ির দরজা লক করা ছিল।
ফ্লোরিডার বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়ি পার্ক করার সময় দরজা লক করে রাখার এবং পশুদের আকর্ষণ করতে পারে এমন কোনো খাবার বা আবর্জনা যানবাহনে না রাখার পরামর্শ দিয়েছেন। কারণ খাবারের সন্ধানে আগে গাড়ির লক না করা দরজা ভালুকের খোলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।

রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
১ ঘণ্টা আগে
কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৩ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৪ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৪ দিন আগে