
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে দুটি প্লট বরাদ্দ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার এই দুটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলার রায়ে তাঁদের নামে প্লট বরাদ্দ বাতিলের রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম।
দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছর, একটি মামলায় আজমিনাকে পাঁচ বছর এবং একটি মামলায় রাদওয়ানকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুটি মামলায় প্লট বরাদ্দ দেওয়ার দায়িত্বে থাকা সাবেক মন্ত্রী এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আদালত রায়ে শেখ হাসিনাসহ ২২ জনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।
একই সঙ্গে আদালত আজমিনা ও রাদওয়ানকে দেওয়া দুটি প্লটের বরাদ্দ বাতিল করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজউককে নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোহাম্মদ তরিকুল ইসলাম প্লট বরাদ্দ বাতিলের রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১ ডিসেম্বর শেখ রেহানার নামে প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়। ওই রায়ে শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিল ঘোষণা করা হয়।
গত বছর ২৭ নভেম্বর শেখ হাসিনা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে প্লট বরাদ্দে দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়।
ওই তিনটি মামলার পৃথক পৃথক রায়ে শেখ হাসিনা জয় ও পুতুলের প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ শেখ হাসিনার পরিবারের নামে নেওয়া ছয়টি প্লটের বরাদ্দই আদালত বাতিল ঘোষণা করলেন।
গত বছর ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতির দমন কমিশন (দুদক) শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য ও অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে। গত বছর ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলার অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণ শেষে সব মামলার রায় ঘোষণা করা হয়।

২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
২৬ মিনিট আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
২ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
৩ ঘণ্টা আগে