সুরা কদর কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এ সুরায় মোট ৫টি আয়াত এবং ১টি রুকু রয়েছে। সুরাটি মক্কায় অবতীর্ণ হওয়ায় এটি মাক্কি সুরা হিসেবে পরিচিত। এই সুরায় বর্ণিত রাতটির মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম বলে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কোরআনের ৯৭ তম সুরা হলো সুরা কদর (سورة القدر)। এই সুরায় পবিত্র কোরআন নাজিলের মহিমান্বিত রাত অর্থাৎ ‘লাইলাতুল কদর’ বা শবে কদরের মাহাত্ম্য ও ফজিলত বর্ণনা করা হয়েছে।
| আরবি | বাংলা উচ্চারণ | অনুবাদ |
|---|---|---|
| إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ | ১. ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর। | নিশ্চয়ই আমি এটি (কোরআন) মহিমান্বিত রাতে (কদরের রাতে) নাজিল করেছি। |
| وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ | ২. ওয়ামা আদরা-কা মা লাইলাতুল কাদর। | আপনি কি জানেন মহিমান্বিত রাতটি কী? |
| لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ | ৩. লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। | মহিমান্বিত রাতটি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। |
| تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ | ৪. তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রু-হু ফি-হা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। | সে রাতে ফেরেশতাগণ ও রুহ (জিবরাইল) তাদের পালনকর্তার অনুমতিক্রমে প্রতিটি কাজের জন্য অবতীর্ণ হন। |
| سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ | ৫. সালা-মুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। | শান্তিই শান্তি, সেই রাতটি ফজর উদয় হওয়া পর্যন্ত। |
হাদিস ও তাফসির গ্রন্থে এই সুরা নাজিলের বিশেষ দুটি প্রেক্ষাপট বর্ণিত হয়েছে:
সুরা কদর আমাদের মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে (২১,২৩, ২৫,২৭ ও ২৯) এই মহিমান্বিত রাতটি তালাশ করা এবং ইবাদতে মগ্ন থাকা মুমিনের কর্তব্য।

দোয়া মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার অন্যতম মাধ্যম। তাই দোয়ার পাশাপাশি হালাল উপার্জন, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা ও আল্লাহর প্রতি অটুট আস্থা রাখা জরুরি। দোয়া করে দ্রুত ফল না পেলেও হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে।
৯ ঘণ্টা আগে
ইসলামে আত্মিক পরিশুদ্ধি ও প্রাত্যহিক জীবনের বরকত লাভের মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা বা ইস্তিগফার প্রার্থনা করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
১ দিন আগে