
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে রাজধানীর প্রাণকেন্দ্রে চালানো এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর লিমেঙ্কো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে।
কিয়েভের স্থানীয় সরকারের তথ্যমতে, রাজধানীর অন্তত ২০টি স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। ডিকয় ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে হামলা। এ হামলায় কিয়েভের শ-খানেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ প্রশাসনের প্রধান তিমার কাচেঙ্কো।
এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর হাতে এসে পৌঁছেছে ধ্বংসস্তূপের ছবি। সেসব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কিয়েভের একেবারে কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে রুশ সেনারা। বিধ্বস্ত ভবনগুলো থেকে ধোয়া উড়ছে। কিছু কিছু স্থানে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তিন বছর ধরে চলমান এই যুদ্ধে খুব কম সময়ই ইউক্রেনের একেবারে কেন্দ্রে পৌঁছাতে পেরেছে রাশিয়ার ছোড়া ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র। তাই এই হামলাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইউক্রেনের জাতীয় রেল অপারেটর, উকরজালিজনিৎসিয়া জানিয়েছে যে ভিনিৎসিয়া এবং কিয়েভ অঞ্চলের রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল।
আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের পর ইউক্রেনে এটিই রাশিয়ার বড় হামলা। ওই বৈঠকের পর যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা গতি পাচ্ছে বলে মনে হলেও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আসেনি। পশ্চিমা নেতারা অভিযোগ করেছেন, শান্তি প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছেন পুতিন এবং আলোচনা এড়িয়ে যাচ্ছেন, অন্যদিকে রুশ সেনারা ইউক্রেনের ভেতরে আরও অগ্রসর হচ্ছে। এ সপ্তাহে ইউক্রেনের সামরিক নেতারা স্বীকার করেছেন, রুশ বাহিনী দেশটির অষ্টম অঞ্চলে প্রবেশ করেছে এবং আরও এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে।
আজকের হামলার পর এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পুতিন আলোচনার টেবিল ছেড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেছে নিচ্ছেন। আমি বিশ্বের সেই সব নেতার দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রায়শই শান্তির কথা বলে কিন্তু বেশির ভাগ সময়ই যখন আদর্শের জন্য সরব হওয়ার কথা, তখন তাদের চুপ থাকতে দেখা যায়।’ এ সময় তিনি আরও বলেন, ‘সব ডেডলাইন শেষ। কূটনীতির সব সুযোগ শেষ করে দেওয়া হয়েছে।’

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৩ ঘণ্টা আগে