
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ১৮৫ বছরের পুরোনো একটি মসজিদের একাংশ ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, এই অবকাঠামো বান্দা-বাহরাইচ হাইওয়ের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল।
ফতেপুর জেলার এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সুপ্রিম কোর্ট বলেছেন, বুলডোজার ব্যবহার করে কোনো পদক্ষেপ আইনের শাসনের সঙ্গে সাংঘর্ষিক। পৃথিবীর কোনো দেশে এসব ঘটনা প্রায় নজিরবিহীন। এটি সভ্য সমাজের কাছে কাম্য নয়।
জেলা প্রশাসন দাবি করেছে, ভেঙে দেওয়া অংশটি অবৈধ ছিল এবং এটি গত দু-তিন বছরের মধ্যে নির্মাণ করা হয়েছিল।
গণপূর্ত বিভাগ জানিয়েছে, তারা ১৭ আগস্ট মসজিদের কিছু অংশ সরিয়ে নেওয়ার জন্য একটি নোটিশ দিয়েছিল। বিভাগ এই অংশকে ‘অবৈধ নির্মাণ’ হিসেবে চিহ্নিত করেছে।
গণপূর্ত আরও জানিয়েছে, মসজিদ কর্তৃপক্ষকে এক মাস সময় দেওয়া হয়েছিল এবং তারা এ বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিল। তবে, পরে তারা হাইকোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয়।
লাউলি থানার ইনচার্জ ইন্সপেক্টর বৃন্দাবন রাই সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, গতকাল বান্দা-বাহরাইচ হাইওয়ে নম্বর ১৩-এর সম্প্রসারণের জন্য বাধা হয়ে থাকা ২০ মিটার পরিষ্কার করতে নূরী মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এখন ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।
নূরী মসজিদ ব্যবস্থাপনা কমিটির প্রধান গণপূর্ত বিভাগে এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
নূরী মসজিদ ব্যবস্থাপনা কমিটির মোতাওয়াল্লি (প্রধান) মোহাম্মদ মইন খান বলেন, লালাউলির নূরী মসজিদ ১৮৩৯ সালে নির্মিত। এখানকার রাস্তা নির্মাণ করা হয়েছে ১৯৫৬ সালে। এরপরও মসজিদের কিছু অংশকে অবৈধ বলছে গণপূর্ত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠিও দাবি করছেন, মসজিদের ওই অংশটুকু পরে নির্মাণ করা হয়েছে। তাঁর দাবি স্যাটেলাইট এবং ঐতিহাসিক ছবি থেকে এটা স্পষ্ট যে, ওই অংশ দুই-তিন বছর আগে নির্মাণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।

পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে