
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়ানো হচ্ছে। কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। যে কেউ এ বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানিয়েছে বাহিনীটি।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন।
এতে আরও বলা হয়েছে, ‘ঘটনার পরপরই কোনো পূর্বনির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে; যেমনটি সব সময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অতএব, আইএসপিআরের পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি: যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে, সেনাবাহিনীসহ যে কাউকে করতে পারে বা সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত আছি এবং আপনাদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
৩ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
২০ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৪০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
৪২ মিনিট আগে