
বিমান বাহিনী পরিচালিত সকল স্কুলসমূহে গত সোমবার (২১-৭-২০২৫) মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন কলেজ (০৭ টি), বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল এবং ব্লু স্কাই স্কুলে গত মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ হৃদয়বিদারক দুর্ঘটনায় যে সকল কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক প্রাণ হারিয়েছে, তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ ছাড়া এখনও যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে দগ্ধ/আহত অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এই আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই দুই মহান শিক্ষিকাকে, যাঁরা আগুনের মুখে দাঁড়িয়ে সন্তান সমতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন।
শ্রদ্ধার সঙ্গে আরও স্মরণ করা হয় সেই সকল সাহসী শিক্ষার্থীকেও, যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বন্ধুদের উদ্ধারে এগিয়ে এসেছে। উল্লেখ্য যে, উক্ত বিশেষ দোয়া ও মোনাজাতে বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল কলেজের অধ্যক্ষগণসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, মাইলষ্টোন ট্রাজেডিতে দগ্ধ/আহত এবং চিকিৎসাধীন সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের চিকিৎসার তদারকি ও যাবতীয় সার্বিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যেই একটি ২৪ ঘন্টা জরুরী সেবা সহায়তা প্রদান কেন্দ্র স্থাপন করেছে (রুম নং: ৮১১, যোগাযোগ নম্বর: ০১৭৬৯-৯৯৩৫৫৮)।
ইতিমধ্যেই বিমান বাহিনীর দুজন সদস্য আহত শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় রক্তদান করেছে। একইভাবে সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ, ঢাকা) চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা তদারকি ও সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে (জরুরি নম্বর সিএমএইচ: ০১৮১৫-৯১২৬১৭)।

বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বাস করে সকলে একত্রে ধৈর্য ধারণ করে নিয়োজিত দায়িত্ব সুষ্ঠভাবে পালন করলে এই সংকটময় অবস্থা থেকে উত্তরণ সম্ভবপর হবে। বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ অব্যাহত রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
২ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
১৯ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৩৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
৪২ মিনিট আগে