
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়েছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।
আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করে দলগুলো।
সকাল ১১টার কয়েক মিনিটে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৮ তম দিনের অধিবেশন শুরু হয়। শুরুতে সঞ্চালক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে কথা বলার অনুরোধ করেন।
এ সময় বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেটার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা করা হয়েছে।
প্রিন্স বলেন, অতীতে আমরা দেখতাম স্বৈরাচারী শাসকেরা এ ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনাগুলো ঘটত তারই ছায়া দেখতাম। স্বৈরাচারে যারা ছিল তারা এখানে নানা সংকট, ষড়যন্ত্র করবে, সেটা জানি।
সিপিবি নেতা আরও বলেন, একজন উপদেষ্টাকে দেখলাম তিনি বলছেন, গতকালের ঘটনা স্বৈরাচারেরা করেছে। এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা কাজ। আগে স্বৈরাচারী হাসিনা যখন বিপদে পড়ত এ ধরনের কথা বলত, তার পাশে ১৪ দল বা অন্যরা বসে থাকত, বলত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সেরকম দেখছি।
ঐকমত্যের আলোচনা জরুরি উল্লেখ করে প্রিন্স বলেন, এ ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এ জন্য ১০ মিনিটের জন্য থাকতে চাই না।
পরে তাঁকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
সকাল ১১টা ২৫ মিনিটের দিকে তাঁরা সংলাপে ফেরেন।
উল্লেখ্য, তদন্ত, ক্ষতিপূরণসহ ছয় দফা দাবিতে গতকাল সোমবার মাইলস্টোন ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখানে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিবকে ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এদিকে শিক্ষা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে এক দল শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করলে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জ করে। উভয় পক্ষে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়।
আরও খবর পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পিএসসির পাঠানো সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসঙ্গে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।
১৩ মিনিট আগে
‘অনুরোধ করা পৃষ্ঠাটি খুঁজে পাওয়া যায়নি।’ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ‘বঙ্গভবনের ইতিহাস’ পাতায় ঢুকলে এমন বার্তা দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও রয়েছে একাধিক অসম্পূর্ণ পাতা।
৩ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১৩ ঘণ্টা আগে