রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ বা ট্রেন ইঞ্জিন কেনার পরিকল্পনা করছে। এই ইঞ্জিনগুলোর কারিগরি দিক, বৈদ্যুতিক ক্ষমতা ও পরিচালনার সক্ষমতা যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটিকে ১৫ দিনের মধ্যে যাচাই-বাছাইয়ের প্রতিবেদন দাখিল করতে হবে।
চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করার প্রকল্পের অংশ হিসেবে এই লোকোমোটিভগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ রেলওয়ে এসব ইঞ্জিনের জন্য খসড়া স্পেসিফিকেশন তৈরি করেছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এবং সদস্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক। কমিটিতে আরও আছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি ইঞ্জিন ও যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশের পরিবেশে ব্যবহার উপযোগিতা বিবেচনা করে স্পেসিফিকেশন যাচাই করে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

অতিবৃষ্টির পর টানা রোদ পেয়ে ডুবে যাওয়া ধান কাটতে হাওরের জলমগ্ন অংশে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। এর মধ্যে গত বুধবারের থেমে থেমে হওয়া বৃষ্টি ধান কাটতে আসা লোকজনকে অস্বস্তিতে ফেলে দেয়। তবে গতকাল বৃহস্পতিবারের রোদ আবার ব্যতিব্যস্ত করে তোলে সুনামগঞ্জের হাওর পারের মানুষকে।
৮ মিনিট আগে
১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
৮ ঘণ্টা আগে