Ajker Patrika

বিটিআরসির ৪০ কর্মকর্তার দপ্তর-বিভাগ রদবদল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিটিআরসির ৪০ কর্মকর্তার দপ্তর-বিভাগ রদবদল

অন্তর্বর্তী সরকারের শেষদিনে বিভিন্ন পদে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কমিশনের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলমের সই করা এক অফিস আদেশে বিভিন্ন বিভাগের মোট ৪০ জন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।

ওই অফিস আদেশ অনুযায়ী, উপপরিচালকদের মধ্যে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. রাইসুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ড. শামসুজ্জোহাকে স্পেকট্রাম বিভাগে, স্পেকট্রাম বিভাগের মো. মেহফুজ বিন খালেদকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের মো. জাকির হোসেন খানকে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে বদলি করা হয়েছে। অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. আব্দুস শহীদ চৌধুরীর ওপর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রশাসন বিভাগের ক্রয় অধিশাখার দায়িত্বে থাকা মোহাম্মদ আশরাফুল আলমকে অফিস ব্যবস্থাপনা ও ক্রয় অধিশাখায়, স্পেকট্রাম বিভাগের কাজী মো. আহসানুল হাবীব মিথুনকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে, প্রশাসন বিভাগের এস এম আফজাল রেজাকে স্পেকট্রাম বিভাগে, এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেট থেকে মো. আসফাক আহমেদকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে এবং প্রশাসন বিভাগের উপপরিচালক সেলিনা পারভীনকে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা অধিশাখায় বদলি করা হয়েছে। বদলি আদেশে নাম থাকলেও উপপরিচালক মো. আমান উল্লাহ এবং মো. মাহবুবুর রহমানকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগেই বহাল রাখা হয়েছে।

সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মোহাম্মদ ফিরোজ মিয়াকে স্পেকট্রাম বিভাগে এবং স্পেকট্রাম বিভাগের হাজ্জাজ হোসেন হেলালকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন বিভাগে সংযুক্ত করা হয়েছে। স্পেকট্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক শান্ত কুমার দাশকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. তৌফিকুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে এবং প্রশাসনিক কর্মকর্তা সজল মণ্ডলকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে রদবদল করা হয়েছে।

এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মো. আবদুল জব্বারকে পদোন্নতি দিয়ে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে উপসহকারী পরিচালক করা হয়েছে। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপসহকারী পরিচালক মো. মুবিন তালুকদারকে প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসন বিভাগের উপসহকারী পরিচালক মোসাম্মৎ রাশিদা ইয়াসমিন সরকারকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটে, কমিশন সচিব দপ্তরের উপসহকারী পরিচালক মো. ফিরোজ বাদশাহকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং ওই বিভাগের উপসহকারী পরিচালক নিবাস হালদারকে প্রশাসন বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রশাসন বিভাগের উপসহকারী পরিচালক মো. আমিনুল ইসলামকে কমিশন সচিব দপ্তরে পদায়ন করা হয়েছে।

সিনিয়র সহকারী পরিচালক মো. দিদারুল ইসলাম, মো. কামরুর হাসান হিরু, নেছার আহম্মদ ও আকরারুল হক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে স্বপদে বহাল রয়েছেন। একইভাবে মো. জাহাঙ্গীর আলম, মাহমুদা নাসরিন, নাদিয়া ইসলাম, মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ ও রাকিবুল ইসলাম লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগেই আছেন। স্পেকট্রাম বিভাগে বহাল রয়েছেন ইয়াসমিন সুলতানা, মো. মিন্টু প্রাং, মো. মেহেদী হাসান ও সুমাইয়া রহমান। পাশাপাশি মো. মোশায়েল উল ইসলাম, মো. আমানত আলী ও মো. তুষার বেপারী অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগেই দায়িত্ব পালন করছেন।

বিটিআরসি সূত্রে জানা গেছে, বদলিকৃতদের মধ্যে কয়েকজন কিছুদিন আগেই পদোন্নতি পেয়েছিলেন। অফিস আদেশে যাদের একই বিভাগে বহাল রাখা হয়েছে, তাদের পদে বদল আসতে পারে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনতিবিলম্বে পদায়নকৃত বিভাগ, শাখা বা দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ সামলেছেন অধ্যাপক হাছিব, আছে গবেষণাকর্মও

দশমিনা আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ, ফের ভাঙচুর-তালাবদ্ধ

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়ে জটিলতা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সালাহউদ্দিন বললেন, ‘এতগুলো হয়—এর পরে, হলে হতে পারে’

জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত