গাজীপুর সিটি করপোরেশনের তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সিটি করপোরেশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে তাদের কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু।
এর আগে কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি হাইকোর্ট তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন।
সেইসঙ্গে তাদের নির্বাচিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। তিন প্যানেল মেয়র হলেন–কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান।
সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা।
৫ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাঁকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। লগবইয়ে তাঁর ডিউটি শুরু সকাল সাতটার সময় লেখা ছিল। ৭টা লেখার কারণ জানতে চান বিচারক। বাচ্চু তখন বলেন, ‘স্যার, আপনি আটটার সময় গাড়িতে ওঠেন। সাতটার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কা
৭ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিএনএ রিপোর্ট ও মামলার নথি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ, আসামিদের অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে