
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছাত্রদল-সমর্থিত এই প্যানেলে ২২টি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে প্রার্থী দিতে পারেনি ছাত্রদল।
জানতে চাইলে নাছির উদ্দীন বলেন, ‘আমরা যেহেতু ইনক্লুসিভ প্যানেল করেছি, এই পদে আমরা প্রার্থী ঘোষণা করতে পারিনি। অন্য একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আমাদের আলাপ-আলোচনা এখনো চলছে। আলোচনা সমাপ্তি পর্যায়ে এলে হয়তো আমরা তাকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করতে পারব। তবে এটা ইনটেনশনালি (ইচ্ছাকৃতভাবে) খালি রাখা হয়নি। টেকনিক্যাল কারণেই এখন পর্যন্ত পদটিতে কাউকে আমরা দিতে পারিনি। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
ছাত্রদল-সমর্থিত প্যানেলের ২২টি পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন সহসভাপতি (ভিপি) পদে মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ, সহসাধারণ সম্পাদক (এজিএস) জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যানটিন সম্পাদক সোহানুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন লড়বেন।
প্যানেলে নারী সদস্য কম থাকায় ও সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণায় নারী সদস্য না থাকা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নাছির উদ্দীন বলেন, ‘এখানে বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা ছিল। প্যানেলে বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিয়ে আমরা আরও অনেককেই চেষ্টা করেছি। সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ভবিষ্যতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। আপনি যেহেতু বলেছেন, আমরা সেটা কোনোভাবেই অস্বীকার করছি না।’
সংবাদ সম্মেলনে ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, ‘বিগত ছাত্র সংসদগুলোর নির্বাচনে নানা প্রতিবন্ধকতা ও অনিয়মের পরও ছাত্রদল মনে করে, শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। সেই স্বার্থকে প্রাধান্য রেখেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিগত কয়েক মাসের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েও শিক্ষার্থীদের জন্য শেষপর্যন্ত নির্বাচনে রয়েছি।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আবু হান্নান তালুকদার, শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।

ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩৭ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
৪০ মিনিট আগে
শুভ্রকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ। প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৮ ঘণ্টা আগে