
শব্দদূষণের কারণ আমরা সবাই—এ কথা উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হর্ন বাজানো আমাদের বন্ধ করতেই হবে। কারণ-অকারণে হর্ন বাজানো এখন অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস বদলানো ছাড়া শব্দদূষণ কমানো সম্ভব নয়।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘হর্ন বাজানো আমাদের বন্ধ করতেই হবে। বিমানবন্দর থেকে বের হলেই যে পরিমাণ হর্নের শব্দ শুনতে হয়, বিদেশিদের কাছে আমাদের রীতিমতো লজ্জায় পড়তে হয়। পৃথিবীর কোনো দেশে এ রকম হর্ন বাজায় না।’ তাই বিমানবন্দর এলাকা থেকে হর্ন সম্পূর্ণ বন্ধ করতে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ ভবনের সামনে গোলচত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিভিল অ্যাভিয়েশন অথরিটি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ঘোষিত নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা চাই, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’ একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ, সিভিল অ্যাভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।
এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিবেশ অধিদপ্তর, সিভিল অ্যাভিয়েশন, ডিএমপি, ডিএনসিসি ও বিআরটিএ—এই পাঁচ প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রসিকিউটরের মাধ্যমে ঘোষিত নীরব এলাকায় (বিমানবন্দর) পাঁচটি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ডিএমপির শতাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত থেকে অভিযান ও জরিমানা কার্যক্রম পরিচালনা করেন। সংশ্লিষ্টরা জানান, শব্দদূষণের বিরুদ্ধে এই সমন্বিত অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং উপকূলের খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।
১২ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বর্ষণের তীব্রতা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ-পশ্চিম উপকূলে সৃষ্ট নিম্নচাপটির কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
১ দিন আগে
সাধারণত বৃষ্টি হলে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কম থাকে। তবে আজ সকালে বৃষ্টির দেখা মিললেও দূষণ কমেনি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১ দিন আগে
সড়ক ও নদীর বাঁধ ভাঙন রোধ এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে ‘বিন্না ঘাস’ (ভেটিভার গ্রাস) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি এবং প্রকল্প চিহ্নিত করতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা...
১ দিন আগে