সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। ছবি দুটিতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক লোক স্লোগান দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যা বিক্ষোভ মিছিলের ছবি বলে মনে হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘আজ নেপাল কে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। পৃথিবীর বুকে এই প্রথম হিন্দু রাষ্ট্র। ধন্যবাদ জানাই তাদেরকে যাদের পরিশ্রমে নেপাল আজ হিন্দু রাষ্ট্র। জয় শ্রীরাম’।
ফেসবুকে অন্তত ৫৬টি গ্রুপ ও আইডিতে একই তথ্যসহ ছবি দুটি পোস্ট করতে দেখা গেছে।

ফ্যাক্টচেক
প্রথম ছবি: রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, প্রথম ছবিটি দ্য ডিপ্লোম্যাট সাময়িকীর ওয়েবসাইটে ২০১৫ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহার করা হয়েছিল। ২০১৫ সালে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করার প্রতিবাদে এবং নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ভারতের দিল্লিতে বিক্ষোভ করেন নেপালিরা। সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল-এর ওয়েবসাইটেও এই প্রতিবাদ সভার ছবি খুঁজে পাওয়া যায়।
দ্বিতীয় ছবি: এ ছবিটি ‘পিপলস রিভিউ’ সাময়িকীর ওয়েবসাইটে ২০২০ সালের ৫ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্রে ফেরার দাবিতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। রাজপরিবারের সমর্থকরা রাজধানী কাঠমান্ডুতে বিশাল বিক্ষোভ করেন’।
বিভিন্ন গণমাধ্যম থেকে আরও জানা যায়, গণতন্ত্রের পথে যাত্রা শুরুর পর নেপালে রাজতন্ত্রের পক্ষে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। ধর্মনিরপেক্ষ পরিচয় বাদ দিয়ে নেপালকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য কি–ওয়ার্ড সার্চ করে বিভিন্ন প্রতিবেদন পাওয়া যায়। সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। ২০০৭ সাল পর্যন্ত রাজতন্ত্র শাসিত নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। ২০১৫ সালে গৃহীত সংবিধানে নেপালকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়।
২০১৫ সালে গৃহীত সংবিধানে প্রথম অধ্যায়ের চার নম্বর ধারায় নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা আছে।

নেপালের নতুন সংবিধান প্রণয়নের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর বিবিসি বাংলায় ‘আর হিন্দু রাষ্ট্র থাকছে না নেপাল’ শীর্ষক একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত:
ছড়িয়ে পড়া ছবি দুটি পুরোনো এবং প্রকাশিত তথ্যটি অসত্য। নেপাল এখনও ধর্মনিরেপক্ষ রাষ্ট্রই, ফের হিন্দু রাষ্ট্র ঘোষণার তথ্য সঠিক নয়।

অবশেষে একটা সুখবর পেলো আওয়ামী লীগ, ৬০ দিনের মধ্যে ফিরতে চলেছে আওয়ামী লীগ, ভারত ছেড়ে লন্ডন সফরে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
নরসিংদীর মাদরাসাতুল আবরার আল আরাবিয়া মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে মারধর করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একই পেজ থেকে আলাদা আলাদা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
বাংলাদেশের এক হিন্দু মা জিহাদিদের হামলা থেকে তাঁর শিশু সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করছেন— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং অনেক ব্যবহারকারী সেটিকে সত্য মনে করে শেয়ার করছেন।
২ দিন আগে