
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে দুই যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার শ্মশানঘাট এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন শাফায়েত (২১) ও শফিকুল (১৯)। নদী থেকে তোলা বালু অটোরিকশায় ভর্তি করা অবস্থায় তাঁদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত ওই দুই যুবককে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীতে বালু চুরি টেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাতেনাতে দুজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। বালু চুরি রোধে আরও কঠোর অবস্থানে যাবে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাসার বেজমেন্ট থেকে গতকাল রোববার দুপুরে একটি মরদেহের সাতটি টুকরো উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের মাথা গতকাল রাতে মানিকনগর থেকে উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে আবদুল্লাহ প্রামাণিক লাম (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
১ ঘণ্টা আগে