
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীর আছাদনগর শরীফপুর সেতুর নিচে অবৈধভাবে মাছ ধরা থামছে না। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরছেন জেলেরা। এতে প্রতিদিন নানা প্রজাতির পোনা মারা পড়ছে। এদিকে নদীতে অবৈধভাবে বেড়া দেওয়ায় পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, আছাদনগর শরীফপুর সেতুর নিচে অবৈধভাবে বেড়া দিয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছেন অনেক জেলে। যার ফলে দেশীয় কই, শিং, বোয়াল, মাগুর, টাকি ও পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তের পথে। এতে তিতাস নদীর স্রোতও বাধাপ্রাপ্ত হচ্ছে।
জেলে গোলাপদা বলেন, ‘সরকার অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। তারপরও পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হয়। তাই মহাজনের কথায় মাছ ধরতে আসলাম।’
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ছোটবেলায় দেখেছিলাম তিতাস নদী অনেক খুস (গভীর)। আমাদের বাপ-দাদারা এই তিতাস নদী থেকে প্রচুর মাছ ধরতো। দিনে দিনে দুই পারের দখল হয়ে যাওয়ায় নদীর স্রোত কমে যাচ্ছে। এ সব কারণে এখন মাছ পাওয়া যায় না।’
শাহ রাহাত আলী কলেজে অধ্যক্ষ জাহাঙ্গীর বলেন, ‘অবৈধ ভাবে মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ধ্বংস হয়ে যাচ্ছে। বাজারে দেশীয় প্রজাতির মাছের সংকট সৃষ্টি হচ্ছে।’
বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘জেলেদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তারপরও তাঁরা গোপনে জাল দিয়ে মাছ ধরে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের আওতায় আনা হবে। এছাড়া গরিব জেলেদের সহযোগিতার চেষ্টা করব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫