
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হত্যার একটি ইসরায়েলি বড় ধরনের ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে দেশটির গোয়েন্দারা। ইরান সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হত্যায় ইসরায়েলের বড়সড় চক্রান্ত ভেস্তে দিতে সক্ষম হয়েছে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও উপদেষ্টা মোহাম্মদ হোসেইন রাঙ্গবারান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা’ গ্রহণের মাধ্যমেই এই ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে। তিনি এই হত্যাচেষ্টাকে ‘বড় চক্রান্ত’ হিসেবে উল্লেখ করে জানান, দেশটির গোয়েন্দা বাহিনীর ‘অজানা সৈনিকেরা’ এই গুরুতর আগ্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সক্ষম হয়েছে।
এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এল, যখন আব্বাস আরাঘচি জেনেভায় জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য নিয়ে গঠিত ইউরোপীয় ত্রয়ীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই আলোচনার প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলি দখলদার শাসনের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাঙ্গবারান সরাসরি এই হত্যাচেষ্টার সঙ্গে আরাঘচির কূটনৈতিক তৎপরতার যোগসূত্র স্থাপন করেন। তিনি ইঙ্গিত দেন, ইসরায়েল এই গুপ্তচর হামলার মাধ্যমে ইরানের অবস্থান দুর্বল করতে চেয়েছিল। রাঙ্গবারান বলেন, এই হুমকি ‘বাস্তব ও গুরুতর।’ তাঁর মতে, এই ষড়যন্ত্র আঞ্চলিক সংকটের গভীরতা এবং আরাঘচির কূটনৈতিক ভূমিকাকে প্রতীকী দিক থেকেও আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
নিজ বক্তব্যে রাঙ্গবারান আরাঘচিকে কেবল অভিজ্ঞ কূটনীতিক হিসেবেই নয়, বরং ইসলামি প্রজাতন্ত্রের একনিষ্ঠ কর্মী হিসেবেও তুলে ধরেন। তিনি বলেন, ‘আরাঘচি নিজেকে কেবল একজন কূটনীতিক হিসেবে দেখেন না, বরং তিনি নিজেকে মাতৃভূমির একজন সৈনিক মনে করেন।’ তিনি প্রয়াত কুদস ফোর্সের কমান্ডার শহিদ জেনারেল কাসেম সোলাইমানির সঙ্গে আরাঘচির অবস্থানকে তুলনা করে বলেন, ‘তিনি শহীদ হওয়ার বাসনা পোষণ করেন সেই পথেই।’
রাঙ্গবারান তাঁর বক্তব্যের শেষে দেশের জনগণকে আহ্বান জানান, যাতে তারা আরাঘচি ও তাঁর সহকর্মীদের পাশে দাঁড়ায় এবং আন্তর্জাতিক পরিসরে ইরানের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষার প্রচেষ্টায় তাদের সমর্থন জানায়।
এদিকে, ইরান সতর্ক করে বলেছে, দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা বাড়ছে। এ অবস্থায় উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পারমাণবিক ইস্যুতে এক সময়কার শীর্ষ আলোচক আরাঘচি এখন পশ্চিমা কূটনীতিতে অভিজ্ঞ এক মুখ, এবং ওয়াশিংটন ও তেল আবিবের চাপে ইরানের অবস্থান তুলে ধরার অন্যতম ব্যক্তিত্ব তিনি।

ইরান ও ইউক্রেনে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতে টান পড়েছে। এমন পরিস্থিতিতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে ৫৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী। স্থানীয় সময় গতকাল বুধবার পেন্টাগনের পক্ষ....
২ ঘণ্টা আগে
ইউক্রেনে আজ বৃহস্পতিবার রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজধানী কিয়েভের একজনও রয়েছেন। হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান আকাশে পাঠায়।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ সহযোগীর স্বজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার এমন এক পাহাড়, যা গুনতে গিয়ে হিমশিম খেয়েছে গণনাকারী যন্ত্রও। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, টাকা গুনতে আনা পাঁচটি যন্ত্রই বিকল হয়ে যায়। বীরভূমের বাসিন্দা মিনার মন্ডলের বাড়ি থেকে শেষ পর্যন্ত...
৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ‘গণহত্যা’ চলাকালে ভারত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
৫ ঘণ্টা আগে