
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেও অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শনিবার (২ আগস্ট) সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি বলেন, ‘এই মার্কেটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নেই। কোনো অগ্নিনির্বাপণব্যবস্থা নেই। বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি। আমরা একবার তিন-চার বছর আগে এই ভবনটিকে অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছি। এখানে আমরা সামান্য কিছু ফায়ার এক্সটিংগুইশার পেয়েছি। এ ছাড়া কোনো অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না।’

তিনি আরও বলেন, ‘এখানে ইলেকট্রিক তারগুলো (বিদ্যুতের তার) এলোমেলোভাবে খোলা অবস্থায় আছে। হাজার কোটি টাকার মার্কেটে এভাবে এলোমেলোভাবে তার রাখা কোনোভাবেই উচিত না। তারের কারণেই আগুনটি একদিক থেকে আরেক দিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।’
আজ শনিবার সকাল ১০টার দিকে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। পরে আগুনের ভয়াবহতা দেখে সদরঘাট ফায়ার স্টেশন এবং সদর দপ্তর থেকে ট্রাক-মাউন্টেড ল্যাডারসহ (টিটিএল) ৯টি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে এর মধ্যে দুটি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়। পরে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।

পরিচালক কাজী নজমুজ্জামান জানান, এটি ইলেকট্রনিক মার্কেট ছিল, এখানে প্লাস্টিকের দ্রব্য, মোবাইল এক্সেসরিজও ছিল। আগুন লেগে যা থেকে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে। মার্কেটের পঞ্চম তলায় যে গুদামগুলো ছিল, সেখানে আগুন লাগে। কিন্তু একেবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। ফায়ার সার্ভিসকর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভেতরে কাজ করেন এবং আগুনের উৎস স্থল খুঁজে পান। পরে দুটি দোকানের শাটার খুলে আগুন নেভানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে বলা যাবে।
সাধারণ মানুষের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকর্মীদের বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকর্মীরা ওপরে উঠে গেছে। কিন্তু নিচতলা থেকে চারতলা পর্যন্ত অনেক লোক ছিল। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করেছেন তাদের বের করে দিতে। কিন্তু তারা বের হননি। যে কারণে আমাদের বেগ পেতে হয়েছে।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৩ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৪ ঘণ্টা আগে