রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিরবের বন্ধু মো. সায়মন জানায়, তাদের বাসা পুরান ঢাকার ঠাটারীবাজার এলাকায়। নিরবসহ তারা চার বন্ধু বৃষ্টিতে ভিজতে বের হয়। ভিজতে ভিজতে তারা গুলিস্তান নাট্যমঞ্চের পুকুরের সামনে আসে। বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও নিরব একাই পুকুরের পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ পর নিরব পুকুরের পানিতে তলিয়ে যায়। এরপর লোকজনের সহায়তায় নিরবকে উদ্ধার করা হয় এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিরবের বোন সিনথিয়া আক্তার জানান, তাঁদের বাসা পুরান ঢাকার ঠাটারীবাজারের বিসিসি রোডে। তাঁর বাবা এনায়েত হোসেন দুই মাস আগে মারা যান। গুলিস্তানে তাঁর বাবা ফুটপাতে ঘড়ির ব্যবসা করতেন। বাবা মারা যাওয়ার পর নিরব সেই ব্যবসা দেখাশোনা করত। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে নিরব ছিল সবার ছোট। তিনি জানান, আজ দুপুরে বৃষ্টির সময় বন্ধুদের সঙ্গে ভিজতে বের হয়েছিল নিরব। এরপর তিনি জানতে পারেন যে সে গুলিস্তানে পুকুরের পানিতে ডুবে গেছে এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে তিনি নিরবের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিস্তান এলাকা থেকে বন্ধুরা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানিয়েছে, নিরব গুলিস্তানের পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
৩ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
৫ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৬ ঘণ্টা আগে