
আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে গোলাপগঞ্জের সেই কাশবন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। সদ্য ফুলে ফুলে ভরে ওঠা কাশবনটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারা আগুন লাগিয়ে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, সিলেট জকিগঞ্জ সড়কে চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশের কাশবনটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনা নিয়ে কাশবনে দুপক্ষের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার কিছু সময় পর আগুনের ঘটনা ঘটে বলে জানা যায়।
এ দিকে কাশবনটি জনপ্রিয় হয়ে ওঠায় সেখানে বেড়ে যায় দর্শনার্থীদের আনাগোনা। ছুটির দিনে ভিড় করেন হাজারো কিশোর-কিশোরী, তরুণ-তরুণী। তবে কিছু উচ্ছৃঙ্খল তরুণ-তরুণী সেখানে টিকটক ভিডিও তৈরিসহ নানা অশালীন কর্মকাণ্ড করছিল বলে অভিযোগ স্থানীয়দের।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, ‘আমরা বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।’

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
২ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৫ ঘণ্টা আগে