
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
সেফারিনের বক্তব্যের কড়া সমালোচনা করে গতকাল বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল যৌথ বিবৃতি দিয়েছে। বিশ্বকাপের সব ম্যাচই গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে বিবৃতিতে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের দেশগুলোর জন্য বিশ্বকাপের কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এই ম্যাচগুলোকে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করা অত্যন্ত হতাশাজনক। এখানে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, ক্লাব, ফুটবল প্রশাসক এবং সমর্থকেরা জড়িয়ে আছেন। তাঁদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না।’
১৩ দলের যৌথ বিবৃতিতে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দে, কুরাসাও, উজবেকিস্তানের মতো দলও ছিল। প্রত্যেক দলই যোগ্যতা দিয়ে বিশ্বকাপে এসেছে বলে দাবি তাদের। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রত্যেক দলই নিজেদের যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে। প্রত্যেক সমর্থকেরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষের কাছে সব ম্যাচের গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা উয়েফা সভাপতির মন্তব্য প্রত্যাখ্যান করছি।’ বিবৃতিতে স্বাক্ষর করা অন্য দেশগুলোর মধ্যে ছিল ডিআর কঙ্গো, হাইতি, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, মিসর, ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট এবং দক্ষিণ আফ্রিকা।
সবশেষ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২ দল। এবার প্রথমবারের মতো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলছে ৪৮ দল। কয়েক দিন আগে স্লোভেনিয়ার সংবাদমাধ্যম ডেলো সেফারিনকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, ‘আমাদের অনেক ম্যাচ আছে যেগুলো কোনোভাবেই আকর্ষণীয় নয়।’ দেশটির আরেক সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ‘অন্যদিকে, ছোট দেশগুলোও যেন অংশগ্রহণ করতে পারে এবং বিশ্বকাপের আবহ অনুভব করতে পারে, সেটাও একটা বড় বিষয়।’
প্রথমবারের মতো এবারই বিশ্বকাপ হচ্ছে তিন দেশ মিলে। যুক্তরাষ্ট্রের ১১, কানাডার ২ ও মেক্সিকোর ৩—সব মিলিয়ে ১৬ স্টেডিয়ামে হবে ১০৪ ম্যাচ। ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
১৬ মিনিট আগে
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
২ ঘণ্টা আগে
লা লিগায় মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজাতে ডেকে নিয়ে লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের বিতর্ক।
৩ ঘণ্টা আগে