ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

অভিষেকেই বার্সাকে সবার ওপরে তুললেন ওলমো
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর বার্সেলোনায় ভিড়লেন দানি ওলমো। কতটা দারুণ সময় পার করছেন সেটি অবশ্য বলার অপেক্ষা রাখে না। এবার অভিষেক ম্যাচে দুর্দান্ত গোলে বার্সার জয়ও নিশ্চিত করলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

মেসি-ইয়ামালদের ফিনালিসিমা নিয়ে শঙ্কা
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার আগেই লামিন ইয়ামাল বলেছিলেন, লিওনেল মেসির সঙ্গে ফিনালিসিমায় খেলার স্বপ্ন দেখছেন তিনি। ইউরোয় স্পেন ও লাতিন আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর স্বপ্ন পূরণ পথে সবকিছুই পরিষ্কার ছিল। কিন্তু এর মধ্যেই অনিশ্চয়তার আলোচনা।

চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে শেষ আটে সুইজারল্যান্ড
ইউরোর শেষ ষোলোর প্রথম ম্যাচে চমকে দিল সুইজারল্যান্ড। বার্লিনের অলিম্পিক পার্কে আজ রাতে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইসরা। নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার ইউরোর শেষ আটে জায়গা করে নিল তারা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ইংল্যান্ড

জার্মানদের হার থেকে বাঁচানোয় নাগেলসমানের মুখে ফুলক্রুগের প্রশংসা
ইউরোতে ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নির্ধারিত সময় ৯০ মিনিটের পরে গোল হলো দুটি। তাতে দুই অভিজ্ঞতা হলো দুই দলের। স্বাগতিক জার্মানি ৭ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ সেরা। আর বিদায় নিয়েছে স্কটল্যান্ড।







