ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার আগেই লামিন ইয়ামাল বলেছিলেন, লিওনেল মেসির সঙ্গে ফিনালিসিমায় খেলার স্বপ্ন দেখছেন তিনি। ইউরোয় স্পেন ও লাতিন আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর স্বপ্ন পূরণ পথে সবকিছুই পরিষ্কার ছিল। কিন্তু এর মধ্যেই অনিশ্চয়তার আলোচনা।
২০২৫ সালে হওয়ার কথা আগামী ফিনালিসিমা। ফুটবলের ব্যস্ত সূচির কারণে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচের সূচি নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, এখন পর্যন্ত ফিনালিসিমা কবে আয়োজিত হবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যস্ত সূচির কারণে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশন্স লিগের ঠাসা সূচি ফিনালিসিমার ম্যাচকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।
লাতিন ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা হয়েছে এই পর্যন্ত তিনবার। ১৯৮৫ সালে প্রথমবার উরুগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছিল ফ্রান্স। দ্বিতীয়বার ১৯৯৩ সালে ডেনমার্কের সঙ্গে ১-১ ড্র হওয়ার পর টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা।
মাঝে ২৯ বছর বন্ধ হয়ে যায় ফিনালিসিমা। ২০২২ সালে উয়েফা ও কনমেবলের সম্মতিতে নতুন করে চালু করা হয় দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই। সর্বশেষ ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জেতে আর্জেন্টিনা। এবার তাদের সামনে শিরোপার সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ। কিন্তু জাতীয় দল ও ক্লাবের ব্যস্ত সূচিতে ফিনালিসিমা বাতিল হওয়ার শঙ্কাও থাকছে।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৯ মিনিট আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২৭ মিনিট আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৩ ঘণ্টা আগে