টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী উত্তেজনা সবাই নিতে পারে না! এ সময় কেউ কেউ চোখ বন্ধ করে রাখেন। কেউ বা টিভি সেটের সামনে থেকে দূরে গিয়ে প্রিয় দলের জয়ের প্রার্থনা করেন। তাঁদের সঙ্গে কি মানচিনিকে মেলানো যায়!
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে পরশুর সৌদি আরব-দক্ষিণ কোরিয়ার ম্যাচটিতে যারা গ্যালারিতে উপস্থিত ছিলেন কিংবা টিভির সামনে থেকে দেখেছেন মানচিনির কাণ্ড দেখে অবাকই হয়েছিলেন। টাইব্রেকার পর্ব শেষের আগেই স্টেডিয়ামের টানেল দিয়ে বেরিয়ে যান সৌদি আরবের ২৭৪ কোটি ৬৮ লাখ টাকা দামের ইতালিয়ান কোচ। এ নিয়ে তুমুল সমালোচনা। সেই সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ইতালির ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ মানচিনি। জানিয়েছেন, ম্যাচ শেষ হয়ে গেছে ভেবেই তিনি টানেলের পথ ধরেছিলেন!
শিরোপা স্বপ্ন নিয়ে এশিয়ান কাপে খেলতে যাওয়া সৌদিরা ম্যাচ শেষের প্রায় আগ পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারেনি। ১-০ গোলে এগিয়ে থাকা দলটি যোগ হওয়া সময়ের নবম মিনিটে গোল হজম করে ফেরে। ১-১ গোলে সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ২-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মানচিনির দল। কথা উঠেছে টাইব্রেকার শেষ হওয়ার আগেই তাঁর টানেলের পথ ধরা নিয়ে। সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল তো বলেই ফেললেন, ‘কোচের (ম্যাচ শেষের আগেই) এই চলে যাওয়াটা অগ্রহণযোগ্য। এ নিয়ে তার সঙ্গে কথা বলব আমরা। জানতে চাইব, কেন এটা ঘটল।’
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও উঠল প্রশ্নটা। মানচিনির সরল স্বীকারোক্তি, ‘আমি ক্ষমা চাইছি...ভেবেছিলাম ম্যাচ শেষ হয়ে গেছে। এ কারণেই মাঠ ছেড়ে যাই। কাউকে অসম্মান করার উদ্দেশ্য আমার ছিল না।’ শেষ ষোলোর এই ম্যাচ টাইব্রেকারে জিতে শেষ আটে উঠে গেছে ইয়ুর্গেন ক্লিন্সমানের দক্ষিণ কোরিয়া। তাদের আগেই শেষ আট নিশ্চিত করেছে তাজিকিস্তান, জর্ডান, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক কাতার।
জিততে জিততে হেরে যাওয়ায় এমনিতেই হতাশ মানচিনি। যোগ হওয়া সময়ের লম্বা ব্যাপ্তি সেই হতাশায় যোগ করেছে ক্ষোভও। বললেন, ‘আমি বুঝতে পারছি না, কেন ১০ মিনিট সময় যোগ করা হলো!’

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে