একদিকে বক্সঅফিসে হিট, অন্যদিকে আইনী জটিলতায় ভুগছেন ‘পুষ্পা ২’ সিনেমার নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুকে ঘিরে মামলায় এই তারকার কপালে চিন্তার ভাঁজ। শুধু তাই নয়, এর আগে একরাত থানা হাজতে রাত কাটিয়ে জামিনের পর আবার যেতে হয়েছে থানায়। এবার জেরা পর জেরা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গতকাল মঙ্গলবার সকালে তাঁকে যেতে হয়েছে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। একের পর এক প্রশ্নবাণ।
জানা গেছে, এ সুপারস্টারকে প্রশ্ন করা হয়—৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে যে তাঁর যাওয়ার অনুমতি ছিল না, তা কি তিনি জানতেন? আল্লুর এই হল ভিজিটের প্ল্যান কার ছিল? কোনো পুলিশ সদস্য কি তাঁকে পদপিষ্টের ঘটনা জানিয়েছিলেন? মহিলার মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন? হলের বাইরে ভক্তদের সঙ্গে ইন্টারেকশনের অনুমতি কি তাঁর ছিল কি না?
এর আগে রোববার এ দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি। শুধু তাই নয় বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট-পাটকেল, গেটে চালানো হয়েছে ভাঙচুর। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। তবে নিরাপত্তার কথা চিন্তা তাঁর দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিতে বাধ্য হন আল্লু অর্জুন। তাঁর বাড়ির সামনে করা বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস...’ স্লোগান দিতে শোনা যায়। হাতে প্ল্যাকার্ড।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসার ঘণ্টাখানেক আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আল্লু অর্জুন লিখেন, ‘সমস্ত অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেব।’
এ দিকে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এক নারীর মৃত্যু হয়েছে। তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন, যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান। আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি।’
অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২ ’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আল্লু অর্জুন বলেন, ‘দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি এ রকম মানুষ নই। সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই। সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল। যদি তাঁরা বলতেন, অনুমতি নেই আপনি ফিরে যান; আমি তখনই ফিরে যেতাম।’

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
২ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
২ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
২ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১২ ঘণ্টা আগে