
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন। সেখানে আল্লু অর্জুন উপস্থিত থাকায় উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। ঘটনার আট দিন পর শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। যদিও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁকে। এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। কী বললেন পরিচালক ও অভিনেত্রী?
এক রাত কারাবাস করে গতকাল শনিবার সকালে বাড়ি ফেরেন আল্লু। এদিন ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে রামগোপাল বর্মা বলেন, কুম্ভমেলায়ও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে পদদলিত হয়ে কারও মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেপ্তার করা হবে?
রাজনৈতিক জমায়েতে পদদলিত হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হবে তো—এ প্রশ্ন তুলে পরিচালক বলেন, চলচ্চিত্রসংক্রান্ত কোনো অনুষ্ঠানে কেউ পদদলিত হলে কি নায়ক-নায়িকা দুজনকেই গ্রেপ্তার করা হবে? পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে!’
এদিকে আল্লুকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তিনি আল্লু অর্জুনের বড় সমর্থক উল্লেখ করে বলেন, জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু উচ্চস্তরের মানুষ বলে কোনো ফলাফল ভোগ করতে হবে না, এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না। এ দায় কেউ এড়াতে পারে না।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৩ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৩ ঘণ্টা আগে