
‘পুষ্পা’ সিনেমায় এক চোরাচালানির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এবার তিনি আসছেন সুপারহিরো হয়ে। পরিচালক অ্যাটলি তাঁকে নিয়ে বানাচ্ছেন সায়েন্স ফিকশন সিনেমা। প্রাথমিকভাবে নাম ছিল ‘এএ২২*এ৬’। গতকাল আল্লুর জন্মদিনে সিনেমার নাম ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। ‘রাকা’ নামে মুক্তি পাবে সিনেমাটি।
পশ্চিমবঙ্গ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী দর্শকদের জন্য বড় খবর হলো, আল্লু অর্জুনের এই নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষাতেও। নির্মাতারা নিশ্চিত করেছেন, রাকা সিনেমাটি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালমের পাশাপাশি বাংলা ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে বাংলা ভাষাভাষী বিশাল ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে আল্লু অর্জুনের। সেই চাহিদার কথা মাথায় রেখেই সান পিকচার্স সিনেমাটি বাংলা ভাষায় মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে আল্লু অর্জুনের আরেক সিনেমা ‘পুষ্পা ২’ বাংলায় মুক্তির কথা ছিল। ডাবিং করা হয়েছিল, বাংলা ভার্সনে গানও প্রকাশ পেয়েছিল। তবে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত পুষ্পা ২ বাংলার বদলে তামিল ও হিন্দি ভাষায় দেখানো হয়। তবে ওটিটিতে এসেছে বাংলা ভার্সন, বর্তমানে এটি নেটফ্লিক্সে বাংলা অডিওসহ দেখতে পাওয়া যায়।
রাকা সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁকে দেখা যাবে অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত চরিত্রে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর আল্লু অর্জুন থাকবেন এমন এক সুপারহিরোর চরিত্রে, যার রয়েছে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হতে পারার আশ্চর্য ক্ষমতা।
সিনেমার বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এ কাজের সঙ্গে। বাজেট ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে সিনেমাটি।
ইতিমধ্যে আল্লু অর্জুনের রাকা সিনেমার লুক ইন্টারনেটে ভাইরাল হয়েছে। রোমশ হাত আর বড় নখওয়ালা হিংস্র এই লুক দেখে ভক্তরা বলছেন, বক্স অফিসে আবার নতুন ইতিহাস হতে চলেছে। অ্যাটলির পরিচালনা আর আল্লু অর্জুনের অভিনয়, সব মিলিয়ে ২০২৭ সালের সবচেয়ে বড় সিনেমা হতে পারে রাকা।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
৯ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
১০ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
১১ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১২ ঘণ্টা আগে